1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কুমিল্লায় ৩ শিশু যৌন নিপীড়ন মামলার অভিযুক্ত মকবুল আটক, বিচার দাবিতে স্বস্তি এলাকাবাসীর সরকারের ইশতেহার বাস্তবায়নে ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত রামগঞ্জের ইউএনও আতিকুর রহমান এর বসতঘর পুড়ে ছাই চট্টগ্রাম রেঞ্জে মাদক উদ্ধারে শীর্ষ স্বীকৃতি পেলেন কক্সবাজার সদর মডেল থানার ওসি শেখ মোহাম্মদ আলী বদলগাছীর ওসি এল এস ডি জানেনা ধান ক্র্যাসিং সহ কিয়ারিং খরচের সরকারি ব্যায় কত, জানে জেলা খাদ্য নিয়ন্ত্রণ, কেউই শুনে না চাতাল মালিকদের বেদনা উপকূলীয় বদরখালী ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ লক্ষ্মীপুরে দুই মাদক কারবারি ৪৫০ ইয়াবা ও ৯৪ হাজার টাকা নিয়ে গ্রেফতার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে ড. মো. আবদুস সোবাহানের নিয়োগ। পটুয়াখালী জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ’র দ্বি- বার্ষিক সম্মেলন, কমিটি ঘোষনা মাদারীপুরে ৩ মামলার পলাতক আসামি বিপ্লব মাতুব্বরকে গ্রেফতার করেছে পুলিশ

রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৪, ৭:৪৩ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, বাজার সম্প্রসারণের পাশাপাশি পণ্যের উৎপাদনও বহুমুখী করতে হবে।

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী বলেন, ‘রপ্তানি বাড়াতে পণ্যের বহুমুখীকরণের পাশাপাশি বাজার সম্প্রসারণ করতে হবে।’

এ সময় উৎপাদিত পণ্যের গুণগত মান নিশ্চিত করতে ব্যবসায়ীদের বিশেষ মনোযোগ দেওয়ারও আহ্বান জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম শাখাওয়াত মুন এক সংবাদ সম্মেলনে জানান, বৈঠকে বিজিএমইএ প্রতিনিধিদল প্রধানমন্ত্রীকে ব্যবসা-বাণিজ্য, রপ্তানি ও সাম্প্রতিক বাজার পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।

তারা বৈশ্বিক পরিস্থিতিসহ বিভিন্ন কারণে সৃষ্ট কিছু সমস্যার কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন ও যত দ্রুত সম্ভব তা সমাধানের আশ্বাস দেন।
প্রতিনিধি দলে ছিলেন-বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, সাবেক সভাপতি ও সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি, সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শিদী, শফিউল ইসলাম ও সিদ্দিকুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রধানমন্ত্রীর মূখ্যসচিব এম. তোফাজ্জল হোসেন মিয়া বৈঠকে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com