1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রংপুরে ডিবির অভিযানে ২৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চরনোয়াবাদে জমি বিরোধ: হামলা, উচ্ছেদের চেষ্টা ও পাল্টাপাল্টি মামলার অভিযোগ অতিবৃষ্টিতে খাটো হয়েছে পাটগাছ, উৎপাদন কমে দুশ্চিন্তায় লালমনিরহাটের কৃষক শুভেচ্ছা ও অভিনন্দন রাশেদ ভাই ৩০ আগস্ট ২০২৩ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস জলঢাকায় মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক সেমিনার ও সংক্ষিপ্ত কর্মশালা অনুষ্ঠিত মহর আলী ও কামরুলের বিরুদ্ধে দালাল চক্র পরিচালনার অভিযোগ গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত জলঢাকায় ইসলামী ব্যাংকের গ্রাহকসেবা মাস পালন কাজিরহাটে নিখোঁজ হওয়া আব্দুল্লাহ মরা দেহ কীর্তনখোলা নদী থেকে উদ্ধার ফেনী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে সাংবাদিক খলিলুর রহমানের স্মরণ সভা ও দোয়া মাহফিল গোপালগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি কাশিয়ানী থানার মাহফুজুর রহমান

রংপুরে ডিবির অভিযানে ২৪০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

reporter মোঃ শাহাদাত হোসেন লিমন
calendar প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬, ২:৩৪ অপরাহ্ণ

রংপুরের গঙ্গাচড়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ২ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

জেলা পুলিশ জানায়, শনিবার (১৮ জুলাই) রাত ১১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গঙ্গাচড়া মডেল থানার ৭ নম্বর গজঘন্টা ইউনিয়নের তালুকহাবু মৌজার নিশাত বেনারসি দোকানের সামনে কাকিনা-রংপুর সড়কে অভিযান চালায় জেলা ডিবির একটি দল। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এর তত্ত্বাবধানে ও ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানার নেতৃত্বে পরিচালিত অভিযানে একটি চলন্ত মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২ হাজার ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই দুইজনকে আটক করা হয়। গ্রেপ্তাররা হলেন লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সারপুকুর এলাকার মো. সুমন মিয়া (২৮) এবং লালমনিরহাট সদর উপজেলার রামরাম এলাকার মোছা. লুনা আক্তার সুমি (২৫)।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮০ হাজার টাকা। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত একটি ১৩৫ সিসি ডিসকভার মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গঙ্গাচড়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের আদালতের মাধ্যমে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com