1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রংপুরে অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রিমঝিম ছন্দে, বর্ষা আনন্দে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো ‘বর্ষা উৎসব ১৪৩৩’অনুষ্ঠিত, ময়মনসিংহ সদরে উন্নয়ন প্রকল্পের গুণগত মান যাচাইয়ে ইউএনও’র পরিদর্শন মুলাদীতে অযত্ন-অবহেলায় ঐতিহাসিক উন্নয়ন কাজের নামফলক, সংরক্ষণের দাবি প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিজ হাতে ঝাড়ু হাতে মোহনপুরের ইউএনও, পরিচ্ছন্নতায় দৃষ্টান্ত পায়ের মোজায় বিশেষ কৌশলে লুকানো ২ হাজার ইয়াবাসহ আটক ১ সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল পালিত হাঁস জবাই করে খাওয়ার অভিযোগ,সালিশ চাইলে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলা ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ আটক ধনবাড়ীতে অটো-রিকশার ভাড়া বাড়তি, সাধারণ মানুষের পকেটে টান – চলাচলে চরম ভোগান্তি

রংপুরে অষ্টম শ্রেণির ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

reporter মোঃ শাহাদাত হোসেন লিমন,রংপুর 
calendar প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৬, ১:২০ অপরাহ্ণ

রংপুরের পীরগঞ্জে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. মনিরুজ্জামান ওরফে মনির (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৩। শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পীরগঞ্জ উপজেলার ধাপেরহাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মনিরুজ্জামান মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর গ্রামের মো. জাহিদুল ইসলামের ছেলে।
র‌্যাব-১৩ সূত্রে জানা যায়, ভুক্তভোগী অষ্টম শ্রেণির ছাত্রী। বিদ্যালয়ে যাতায়াতের পথে মনিরুজ্জামান ওই ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২১ জুন দুপুর সাড়ে ১২টার দিকে তাকে পীরগঞ্জের ঝিলমিল পার্কে নিয়ে যান। সেখানে একটি কক্ষে নিয়ে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।
পরে ভুক্তভোগী অসুস্থ হয়ে পড়লে অভিযুক্ত তাকে ঘটনাস্থলে রেখে পালিয়ে যান। মোবাইল ফোনে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে গত ৩০ জুন পীরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলার পর থেকেই মনিরুজ্জামান আত্মগোপনে ছিলেন।
র‌্যাব জানায়, মামলাটির গুরুত্ব বিবেচনায় পলাতক আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে ধাপেরহাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com