1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
রিমঝিম ছন্দে, বর্ষা আনন্দে"এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো 'বর্ষা উৎসব ১৪৩৩'অনুষ্ঠিত, - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রিমঝিম ছন্দে, বর্ষা আনন্দে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো ‘বর্ষা উৎসব ১৪৩৩’অনুষ্ঠিত, ময়মনসিংহ সদরে উন্নয়ন প্রকল্পের গুণগত মান যাচাইয়ে ইউএনও’র পরিদর্শন মুলাদীতে অযত্ন-অবহেলায় ঐতিহাসিক উন্নয়ন কাজের নামফলক, সংরক্ষণের দাবি প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিজ হাতে ঝাড়ু হাতে মোহনপুরের ইউএনও, পরিচ্ছন্নতায় দৃষ্টান্ত পায়ের মোজায় বিশেষ কৌশলে লুকানো ২ হাজার ইয়াবাসহ আটক ১ সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল পালিত হাঁস জবাই করে খাওয়ার অভিযোগ,সালিশ চাইলে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলা ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ আটক ধনবাড়ীতে অটো-রিকশার ভাড়া বাড়তি, সাধারণ মানুষের পকেটে টান – চলাচলে চরম ভোগান্তি

রিমঝিম ছন্দে, বর্ষা আনন্দে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো ‘বর্ষা উৎসব ১৪৩৩’অনুষ্ঠিত,

reporter মোঃ মামুন হোসাইন,পটুয়াখালীতে 
calendar প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ

জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জাসাস পটুয়াখালীর আয়োজিত বর্ষা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন।অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহসিন উদ্দীন এবং মোস্তাক আহমেদ পিনু সাবেক পৌর চেয়ারম্যান সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী,সংস্কৃতিক ও অন্যান্য ব্যক্তিবর্গ।
শুক্রবার (৭ আগষ্ট) জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে আয়োজিত “বর্ষা উৎসব” এর সভাপতিত্ব করনে জাসাস পটুয়াখালীর আহ্বায়ক ইশতিয়াক আহম্মেদ রাহাত।
উক্ত অনুষ্ঠানে জাসাস সদস্য সচিব কায়ুম উদ্দিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধানে বর্ষার সৌন্দর্য ও বাঙালির সংস্কৃতিকে তুলে ধরতে আয়োজন করা হয় বর্ষার কবিতা আবৃত্তি, গান এবং মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন। এসব পরিবেশনার মধ্য দিয়ে উৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। বর্ণিল এই আয়োজনের অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের পদচারণায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। আয়োজকদের আশা, প্রতিবছরই আরও বৃহৎ পরিসরে উদযাপিত হবে বর্ষা উৎসব।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com