1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
যশোর সদর উপজেলার চাঁদপাড়ায় পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

যশোর সদর উপজেলার চাঁদপাড়ায় পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

reporter জেলা প্রতিনিধি যশোর
calendar প্রকাশিত: ৭ জানুয়ারি, ২০২৬, ৪:৩৭ অপরাহ্ণ

যশোর সদর উপজেলার চাঁদপাড়া গ্রামের একটি পরিত্যক্ত পুকুর থেকে হাবিবুর রহমান (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে এ ঘটনা ঘটে।

পরিবার ও থানা সূত্রে জানা যায়, নিহত হাবিবুর রহমান চাঁদপাড়া এলাকার বাসিন্দা এবং মৃত মজু মিয়ার ছেলে। মঙ্গলবার মধ্যরাতে তিনি নিজ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। বুধবার সকালে স্থানীয়রা বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহতের স্ত্রী মনজুয়ারা বেগম জানান, তার স্বামী দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। তিনি দাবি করেন, পুকুরে ডুবে তার স্বামীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি।

কোতোয়ালি থানা পুলিশ জানায়, এ ঘটনায় অপমৃত্যুর একটি অভিযোগ (ইউডি) গ্রহণ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com