মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়নের বাসিন্দা আন্তঃজেলা দুর্ধর্ষ ডাকাত নাঈম দেওয়ানকে গ্রেফতার করেছেন কোষ্টগার্ড। ২৭ আগস্ট বুধবার সকাল ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ী থেকে হিজলা- মেহেন্দিগঞ্জ কোষ্টগার্ড যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের সময় তার কাছ থেকে ১টি দেশি আগ্নেয়াস্ত্র, ১ রাউন্ড তাজা কার্তুজ,১টি চাইনিজ কুড়াল, বিদেশি মুদ্রা ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্ধ করা হয়। পরে তাকে মেহেন্দিগঞ্জ থানায় সোপর্দ করা হয়। এব্যাপারে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ফখরুল ইসলামের নিকট জানতে চাইলে তিনি সংবাদ মাধ্যমকে জানান, আটক ডাকাত নাঈমের বিরুদ্ধে দুটি মামলা রুজু করা হযেছে। থানা সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে মেহেন্দিগঞ্জসহ আন্তঃজেলার বিভিন্ন থানায় ১৭ টি মামলা আছে।এবং তিনি আরো জানান দীর্ঘদিন নাঈম এই ডাকাতি পেশার সাথে জড়িত। ডাকাতি করায় তার প্রধান পেশা। এলাকাবাসী জানান নাঈম ডাকাতের পৃষ্ঠপোষক কে প্রশাসনের খতিয়ে দেখা প্রয়োজন। তাহলেই বেরিয়ে যাবে নাঈম ডাকাতের মূল রহস। নাঈম ডাকাতের সাথে ওই এলাকার আরো একাধিক ডাকাত জড়িত আছে, বলে জানা যায়।