1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
,মেহেন্দিগঞ্জে কাজির হাট এইয়া খাল দখল করে অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলার নির্দেশ প্রতিমন্ত্রী রাজিব আহসানের - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর পিতার ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক জুলাই শহিদদের স্বপ্নের গনতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান নদীভাঙন ও দুর্যোগে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধের টেকসই নির্মাণের দাবিতে চর লাঠিমারায় মানববন্ধন উল্লাপাড়ার ধরইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪ জন ট্যালেন্টপুল ও ১ জন সাধারণ বৃত্তি লাভ প্রবাসীকে প্রেমের ফাঁদে ফেলে প্রতারণা ও চাঁদা দাবির মামলায় নারী গ্রেপ্তার কক্সবাজার পৌর মহিলা দলের পদপ্রার্থীদের উদ্যোগে বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত নারীদের মাঝে ত্রাণ বিতরণ নাগরপুরে ইমাম মোয়াজ্জিমদের সাথে মত বিনিময় করলেন এমপি লাভলু ,মেহেন্দিগঞ্জে কাজির হাট এইয়া খাল দখল করে অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলার নির্দেশ প্রতিমন্ত্রী রাজিব আহসানের ডিমলা একতা বাজার ব্রিজসংলগ্ন অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে মানববন্ধন খোজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুল বৃত্তি পেল হাফসা তাবাসসুম হিয়া

,মেহেন্দিগঞ্জে কাজির হাট এইয়া খাল দখল করে অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলার নির্দেশ প্রতিমন্ত্রী রাজিব আহসানের

reporter এস এম শাহ আলম,বরিশাল
calendar প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ

বরিশালের মেহেন্দিগঞ্জে সরকারি খাল দখল করে নির্মাণাধীন ব্যবসা প্রতিষ্ঠান সহ অবৈধক স্থাপনা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি।
আজ শনিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রিয়াজুর রহমানকে এ নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ গণমাধ্যমকে জানান,দুপুরে ত্রাণ ও পুনর্বাসন প্রকল্পের আওতায় চলমান উন্নয়নমূলক কাজ পরিদর্শনে আদর্শ নগর ইউনিয়নে যান প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপি। উন্নয়ন কাজ পরিদর্শন শেষে ভাষানচর ইউনিয়নের দফাদার হাট বাজারের খাল খননের উদ্দেশ্যে ঘুরে দেখেন তিনি। এসময় খালের পাশে সরকারি জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের বিষয়টি নজরে আসে প্রতিমন্ত্রী রাজিব আহসানের। এসময় তাকে কিছুটা ক্ষুব্ধ হতে দেখা যায়।
জানা গেছে, ক্ষুব্ধ হয়ে প্রতিমন্ত্রী স্থানীয় ভূমি অফিসের তহসিলদার,সার্ভেয়ার সহ সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার মো: রিয়াজুর রহমানকে সরকারি বিধি অনুসরণ করে এসব অবৈধ স্থাপনা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দীপেন, সদস্য সচিব সিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com