1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
মুলাদীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রামগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন নিশান ফরিদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেপ্তার ৭ জমির আবাদ কমাই দিছি, চুরি কইরা খামু এহন বিরলে বহিরাগতদের হামলায় শিক্ষক লাঞ্ছনা: দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত টাঙ্গাইল ধনবাড়ীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ,ধর্ষক আব্দুল খালেকে দ্রুত গ্রেফতার এবং ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন নলডাঙ্গায় মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড ও জরিমানা পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় নৈশ প্রহরীদের বেঁধে সোনার দোকানসহ ৫ দোকানে ডাকাতি সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগ চলছে দেশে আসলেই গ্রেফতার মাদারীপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

মুলাদীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

reporter মোঃ আতিকুর রহমান মিরন
calendar প্রকাশিত: ৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ণ

বরিশাল জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার ৮ সেপ্টেম্বর মুলাদী আগমন করেন। তার আগমনে সম্মানার্থে মুলাদী থানা অফিসার ইনচার্জ খন্দকার মোঃ সোহেল রানা তার নেতৃত্বে একগুচ্ছ চৌকস পুলিশ সদস্য নিয়ে গার্ড অব ওনার ও সালাম বিনিময় করেন। সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম সরওয়ার।সালাম বিনিময় পরে মুলাদী থানার বিভিন্ন কক্ষ পরিদর্শন ও পুলিশের খোঁজখবর নেন। দুপুর ১২ ঘটিকায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম সরওয়ার সভাপতি প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার এত সাথে বিভিন্ন দপ্তরের অফিস কর্মকর্তা ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের সাথে মতবিনিমা সভা অনুষ্ঠিত হয়। বিশেষভাবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি পরাগ শাহ, মতবিনিমা সভায় বক্তব্য রাখেন
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড মোঃ শুকুর আহমেদ খান, উপজেলা বিএনপি আহ্বায়ক অধ্যাপক শরীয়তুল্লাহ,
উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ুন, পৌরসভা বিএনপি আহ্বায়ক মোঃ এনামুল হক ইনু, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুলাদী উপজেলা সভাপতি এ এফ এম মাইনুল ইসলাম, মুলাদী প্রেসক্লাব সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন মোল্লা, মুলাদী প্রেসক্লাব কোষাধক্ষর মোঃ আতিকুর রহমান মিরন, পৌরসভা যুবদল আহবায়ক রফিকুল ইসলাম ঢালী, পৌরসভার ছাত্রদল আহ্বায়ক মোঃ সোহানুর রহমান সোহান, মুলাদী সরকারি কলের শাখা ছাত্রদল সভাপতি মোহাম্মদ রিফাত মল্লিক, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প: প: কর্মকর্তা ডাক্তার সৈয়দ ফজলে রাব্বি, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায় কর্মকর্তা মোঃ সোহেল রানা, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল বাশার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা উত্তম কুমার বিশ্বাস, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা একাডেমিক সুপারভাইজার মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রেজাউল বারী, মুলাদী সরকারি মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন হাওলাদার,পৌরসভা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম, সহ আরো বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন। মতবিনিময়ের সভায় জেলা প্রশাসক সবার কথা ধৈর্য সহকারে শোনেন এবং তার প্রতিকার হওয়ার আশ্বাস দেন। আলোচনা সভায় মীরগঞ্জ সেতু, মাদকাসক্তে যুব সমাজ ধ্বংসের পথে,মাদকের বিস্তার লাভ থেকে রেহাই পাওয়া,জুয়া খেলার মত অনৈতিক কাজ মুলাদী হিজলা,কাজিঘাট সীমান্তে প্রতিদিন নির্ধারিত জায়গায় লক্ষ লক্ষ টাকার লেনদেন হয় তা থেকে রক্ষা করার জন্য জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করা হয়, মুলাদী বাধ এর উপর বাস স্ট্যান্ড থাকার কারণে যানজটের সৃষ্টি হয় বাস স্ট্যান্ড সরিয়ে নেয়ার জন্য অনুরোধ করা হয়। জেলা প্রশাসক সকলের কথা শুনে বিষয়গুলো আমলে নিয়েছেন এবং সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন মাদক বিরোধী প্রতিরোধ গড়তে হলে সকল স্তরের জনগণের সাহায্য সহযোগিতা দরকার,যার যার অবস্থান থেকে মাদকবিরোধী অভিযানে অংশ নিতে হবে। মিরগঞ্জ সেতু নিয়ে বলেন এ মাসের মধ্যেই মীরগঞ্জ সেতু কাজ আরম্ভ হওয়ার কথা রয়েছে।জেলা প্রশাসক কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন,প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সকাল ৮ঃ০০ ঘটিকায় অফিসে আসেন, বিকেল ৪: ০০ ঘটিকা পর্যন্ত অফিস করেন।তারপরে আরও বিভিন্ন কাজে দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যান। প্রধানমন্ত্রীর অনুসরণ করে আপনাদের সেভাবেই অফিস পরিচালনা করতে হবে,যার পক্ষে এভাবে অফিস পরিচালনা করা সম্ভব নয় তাকে দরকার নেই,সরকারের লোকের অভাব নেই,যে পারবেন না সে সরে যাবেন। আমি কাজ করছে না পারলে আমিও সরে যাব।দেশের জন্য জাতির জন্য কাজ করতে হবে,আমরা সরকারি কর্মচারী সরকারের প্রতিটা কাজে মনোযোগী হতে হবে। মতবিনিময় সবার শেষে উপজেলা চত্বরে একটি আমড়া গাছের চারা রোপন করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com