1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
মুলাদী উপজেলায় আলোচিত ঘটনা ভাই ও বাবার হাতে দুই চোখ উপরে ফেলার ১ নং আসামি স্বপন বেপারী গ্রেফতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

মুলাদী উপজেলায় আলোচিত ঘটনা ভাই ও বাবার হাতে দুই চোখ উপরে ফেলার ১ নং আসামি স্বপন বেপারী গ্রেফতার

reporter  মোঃ আতিকুর রহমান মিরন ,বরিশাল
calendar প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৫, ৬:০৮ অপরাহ্ণ

বরিশাল জেলা মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়ন সাহেবের চর গ্রামে ৩ নং ওয়ার্ড ভাই ভাই ও বাবার সাথে পারিবারিক জমিজমা ও আর্থিক সংক্রান্ত বিরোধের যের ধরে জন্মদাতা বাবার নির্দেশনায় আপন দুই ভাই ও তাদের সহযোগী মিলে গত  ২২ আগস্ট শুক্রবার মধ্যরাতে ভাই রিপন বেপারী (৬০) দুটি চোখ মধ্যযুগীয় বর্বরতাকে হার মেনে দুই চোখ উপরে নিয়ে বাবার হাতে তুলে দেয়। এই লোমহর্ষক বর্বরোচিত ঘটনা ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট করে। লোমহর্ষ ঘটনা যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। তাতে লক্ষ লক্ষ মানুষের হৃদয়ের স্পন্দন কেঁপে ওঠে। বিভর্স ঘটনা দেখে ধিক্কার জানিয়েছে লক্ষ লক্ষ ফলোয়ার। গুরুতর আহত অবস্থায় রিপন বেপারীকে প্রথমত গৌরনদী আশুকাঠি হসপিটাল,পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ঘটনার তিনদিন পরে রিপন ব্যাপারীর স্ত্রী নুরজাহান(৫০),বাদী হয়ে ঘটনার প্রত্যক্ষ ৮ জনকে আসামি করে বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে একটি সি আর মামলা দায়ের করেন।মামলা নং ৩৪৭ /২০২৫ মুলাদী। মহামান্য আদালতের নির্দেশক্রমে মুলাদী থানা মামলাটি রেকর্ড ভক্ত করেন। মামলা রেকর্ডভুক্ত হওয়ার ১২ ঘন্টার মধ্যে মুলাদী ও বরিশাল জেলা পুলিশের একটি চৌকস দল বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে ১ নং আসামি মোঃ স্বপন বেপারী (৫০) উজিরপুর উপজেলা ( মশাং গ্রাম)আসামির শশুর বাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতার করে মুলাদী থানায় এনে আদালতে প্রেরণ করেন। আলোচিত মামলা ও আসামি গ্রেফতারের ঘটনা বিবরণ সাংবাদিকের উদ্দেশ্যে দিতে গিয়ে বরিশাল জেলা পুলিশ সুপার – শরিফ, গ্রেপ্তারের ঘটনা বিস্তারিত বলেন। উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিক,পুলিশ অফিসার বেল্লাল,পুলিশ অফিসার নুরুল্লাহ,পুলিশ অফিসার মাসুদ,পুলিশ অফিসার ইব্রাহিম। অভিযুক্ত বাকি আসামিদের গ্রেপ্তার করার জন্য পুলিশ কাজ করছে। সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে পুলিশ সুপার বলেন ঘটনাস্থলে আইন-শৃঙ্খলার কোন অবনতি নেই সবকিছু ঠিকঠাক আছে। পুলিশ সেখানে নজর রাখছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com