1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
মুলাদী উপজেলা সমিতি ঢাকা’র কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
প্রবাসী স্বামী শওকত কর্তৃক নির্যাতিত জেসমিনকে অপহরণ করে এবং তার দুই সন্তানকে জিম্মি করে রাখার প্রতিবাদে আগামীকাল বুধবার সংবাদ সম্মেলন মুলাদী উপজেলা সমিতি ঢাকা’র কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত ধোবাউড়া পাঁচ বছরের শিশু ধর্ষণের পর হত্যা নড়াইলে মাদক রাখার অভিযোগে এক যুবক গ্রেফতার। মৌলভীবাজারে প্রধানমন্ত্রীর আগমনকে স্বাগত জানিয়ে শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির সংবাদ সম্মেলন ভোলায় দাফনের ১৯ দিন পরও এক নারীর কবর থেকে ভেসে আসছে আতরের ঘ্রান ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার তৃতীয় দিনের সমাপনী দিবস অনুষ্ঠিত রাতের আঁধারে পদ্মার বালিতে সিন্ডিকেটের দৌরাত্ম্য, ভোগান্তিতে পদ্মাপাড়ের মানুষ। খুলনা ক্রিসেন্ট মিলের কাঁধে ৬২ টি মামলা কু-প্রস্তাবে রাজি না হওয়ায় তিন মাসের অন্তঃসত্ত্বা শিক্ষিকাকে মারধরের অভিযোগ উঠেছে সাবেক ইউপি সদস্যের বিরুদ্ধে

মুলাদী উপজেলা সমিতি ঢাকা’র কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১৬ জুন, ২০২৬, ১:১০ অপরাহ্ণ

১৫ জুন সোমবার সন্ধ্যায় রমনা চাইনিজ রেস্টুরেন্টে মুলাদী উপজেলা সমিতি ঢাকা’র কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ নাসির উদ্দিন বেপারী। সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মোল্লার সঞ্চালনায় সংগঠনের সদস্য নবায়ন, নতুন সদস্য সংগ্রহ ও নতুন কমিটি গঠন বিষয়ে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় সমিতির গঠনতন্ত্র মোতাবেক ও পূর্বের ধারাবাহিকতায় ইউনিয়ন অনুযায়ী উপ-কমিটি গঠন করে সদস্য নবায়ন, নতুন সদস্য সংগ্রহ করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপদেষ্টা পরিষদের সাথে একটি প্রতিনিধি দল সাক্ষাতের বিষয়েও সিদ্ধান্ত নেয়া হয়। এ বিষয়ে মুলাদী উপজেলা সমিতি ঢাকা’র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বলেন, জুলাই আগস্ট অভূত্থান এবং পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে সমিতির কার্যক্রম কিছুটা স্থবির থাকলেও আগামী দিনে আবার যথাযথভাবে কার্যক্রম চলমান থাকবে সেই ধারাবাহিকতায় এই কার্যনির্বাহী কমিটির সভাটি সফলভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সমিতির সদস্য এডভোকেট মোঃ ইউনুস আলী রবি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নী জেনারেল নিযুক্ত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com