1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মুক্তাগাছা উপজেলা নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা আঃ হাই আকন্দ এর মোটর সাইকেল প্রতীকের গণসংযোগে জনতার ঢল - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
নড়াইলে কৃষক দলের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন নেপাল ৪০ দেশের আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত হলেন ইরফান উদ্দিন ইরো নান্দাইলে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মরণোত্তর চেক হস্তান্তর ও শিক্ষা বৃত্তি প্রদান পাঁচবিবির আটাপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন ইউপি চেয়ারম্যান আবু চৌধুরী সখীপুরে বেড়েছে জোঁকের উপদ্রব, চরম ভোগান্তিতে কৃষক চাঁদা না দিলে বাড়ে চুরি-ছিনতাই! নিরাপত্তার নামে নৌযান থেকে চাঁদা আদায়ের অভিযোগ গণভোট অবৈধ হলে বিএনপির সরকারও অবৈধ, তারেক রহমান অবৈধ প্রধানমন্ত্রী: হালুয়াঘাটে সারজিস ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর উদ্যোগে চকরিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ বাংলাদেশ গার্মেন্টস ওয়াশিং টেকনোলজিস্ট ফাউন্ডেশনের উদ্যোগে মৃত লাইফ মেম্বারদের পরিবারের মাঝে বীমার অর্থ প্রদান কুতুবপুরে শ্রমিক দল নেতার নিয়ন্ত্রনে অবৈধ গ্যাস সংযোগের হিড়িক

মুক্তাগাছা উপজেলা নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা আঃ হাই আকন্দ এর মোটর সাইকেল প্রতীকের গণসংযোগে জনতার ঢল

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৪ মে, ২০২৪, ৪:১৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার মুন্নি আক্তা: ময়মনসিংহ জেলা মুক্তাগাছা উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২১ মে ২০২৪ ইং মঙ্গলবার। উক্ত নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আদর্শিক নেতৃত্ব, কর্মী-জনবান্ধব, পরিচ্ছন্ন ব্যক্তি,ইমেজ সম্পন্ন, মেধাবী, প্রবীণ রাজনীতি বীদ, জননন্দিত নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ এর মোটর সাইকেল প্রতীকের প্রচার-প্রচারণা ও গণসংযোগে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তার জনপ্রিয়তার প্রমাণ দিচ্ছে। তিনি বিপুল সংথ্যক নেতাকর্মী নিয়ে তার পক্ষে ভোট প্রার্থনা করে পথসভা, কর্মীসভা, উঠান বৈঠক, গণসংযোগ ও প্রচার-প্রচারণার মাধ্যমে ব্যস্ত সময় অতিবাহিত করেছেন।
জানা গেছে, তিনি মুক্তাগাছা উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। এ সময় উপজেলা এবং পৌরসভা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল ইউনিটের দায়িত্বশীল নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ বক্তব্যর শুরুতেই উপস্থিত নেতা ও কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তার অজান্তেই তার বা তার সংগঠনের কারো আচরণে যদি কোনো মানুষ কষ্ট পেয়ে থাকেন তাহলে তাদের পক্ষ থেকে তিনি তাদের কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন, আমি অপনাদেরই এলাকার সন্তান আমাকে ক্ষমা সুন্দর দৃস্টিতে দেখবেন এবং আমাকে আবারো নির্বাচিত করে জননেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে এলাকার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখুন।তিনি বলেন, রাজনীতি থেকে তিনি কিছু নিতে আসেননি রাজনীতির মাধ্যমে উপজেলার সাধারণ মানুষকে কিছু দিতে এসেছেন। তিনি বলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে বিপুল ভোটের ব্যবধানে আমার মোটর সাইকেল প্রতীক কে বিজয়ী করে আমার বিরোধীদের দাঁতভাঙ্গা জবাব দিয়ে প্রমাণ করতে হবে অতীতে আওয়ামী লীগের বাইরে গিয়ে রাজনীতি করে কেউ সফল হতে পারেনি, বর্তমানেও হয়নি ভবিষ্যতেও হবে না।

এদিকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ এর গণসংযোগে দলমত নির্বিশেষে সব শ্রেণী-পেশার মানুষের স্বঃঃস্ফুর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। আসলে এক জন রাজনৈতিক নেতা কি পরিমাণ কর্মী-জনবান্ধব ও জনপ্রিয় হলে গণসংযোগে সাধারণ মানুষের এমন ঢল নামে সেটা গণসংযোগ না দেখলে যে কারো পক্ষে বিশ্বাস করা কঠিন।
আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতা এবং কর্মী-সমর্থকেরা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই আকন্দ এর বিজয়ে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে অঙ্গীকারাবদ্ধ হয়ে এসব প্রচার-
প্রচারণা ও গণসংযোগে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com