1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৩, আহত ২৩ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সততা, শিক্ষা ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান প্রার্থী মো: আশিকুর রহমান রাঙ্গামাটিতে আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের নবগঠিত জেলা কমিটির প্রথম মতবিনিময় সভা শত শত গ্যাসচালিত গাড়ির দীর্ঘ লাইন, অথচ শত সিলিন্ডার ভর্তি কোম্পানির কভার ভ্যানে গ্যাস দেওয়ার অভিযোগ গৌরনদী নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে প্রাণ গেল এক যুবতীর ধামইরহাটে মাদক চক্রে মামা-ভাগিনা, অপরাধের নেপথ্যে ট্যাপেন্টাডল জমি সংক্রান্ত বিরোধে আখানগড়ে সীমানা প্রাচীর ভাঙচুর, ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার, অপহরণ মামলায় ০৩ আসামি গ্রেফতার কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ৯০ হাজার ইয়াবা , নগর ত্রিশ লক্ষ টাকা সহ ৩ জন আটক মণিরামপুরে সরকারি রাস্তা দখল করে ঘেরের বাঁধ, ভোগান্তিতে পুণ্যার্থীরা: তদন্তের আশ্বাস ইউএনও’র কুষ্টিয়ায় হেলিকপ্টার থেকে নামলেন মেয়র প্রার্থীর ভাই, ওসির ফুলেল শুভেচ্ছায় সমালোচনার ঝড়

মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ৩, আহত ২৩

reporter শরীফ কাইয়ূম, মুকসুদপুর,  
calendar প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৬ অপরাহ্ণ

গোপালগঞ্জের মুকসুদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে খাঁদে বাস, নিহত ৩, আহত ২০৷ রবিবার ( ৬ সেপ্টেম্বর)  সকাল ১০ টার দিকে ঢাকা – খুলনা মহাসড়কের সালিনাবক্সা নামক স্থানে খুলনা  থেকে ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ( ঢাকা মেট্রো – ব ১৫-৯০৩৭)  নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়।  নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে। হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস সহ থানা পুলিশ উদ্ধার কাজ করছে। মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন চিকিৎসা নিয়েছে। ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

বাসে থাকা জিয়া নগর পিরোজপুর থেকে আসা আহত যাত্রী আব্দুল্লাহ জানান, চালকের অতিরিক্ত গতির কারেন বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। বাসে প্রায় ৪০ জন যাত্রী ছিলো। এদের মধ্যে তিনজন ঘটনাস্থলে মারা যায়। বাকীরা আহত হয়েছে।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির ঘটনাস্থল পরিদর্শন করে জানান, দূর্ঘনায় ৩ জন নিহত হয়েছে, প্রায় ২০ জন আহত হয়েছে। আহতরা স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এখনো নিহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি।

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গাড়ি চলাচল স্বাভাবিক আছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com