দিনাজপুর সদরের সুইহারী, গোলাপবাগ লেবুর মোড়ে মোঃ হারুন (৩৮)তার মা,বাবা ও ভাবি সহ পরিবারের লোকজনের সাথে অন্যায় অত্যাচার চালিয়ে আসলে প্রাণের ভয়ে ০৩ দিন প্রতিবেশীর বাসায় আশ্রয় নিয়ে অবস্থান করে আসামির পিতা মাতা নিজ বাড়িতে প্রবেশ করতে গেলে বাড়ির গেটের সামনে আসামীর পিতা সিরাজুল ইসলাম, মাতা হেনা বেগম সহ পরিবারের লোকজনকে মারপিট করে। ডাকচিৎকারে প্রতিবেশী মোসাঃ সুলতানা বেগম সহ তার ছেলে মোঃ সোহেল (২৫) আসামীর কবল থেকে রক্ষা করায় আসামি ১.মোঃ হারুন,২. শিল্পী বেগম, ৩. মোঃ রনি, ৪.মোঃ রাজু সহ অজ্ঞাত ১০/১২ জন উপস্থিত হয়ে ধারালো অস্ত্রসহ লাঠিসোটা দিয়ে সোহেল কে জখম করে দোকানের মালামাল নষ্ট করে বাড়ির দরজা, জানালা, বাদীর অটো বাইক ভাংচুর সহ আনুমানিক তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার ক্ষতিসাধন করে প্রাণনাশের হুমকী প্রদান করে বিষয়টি অফিসার ইনচার্জ, কোতোয়ালী থানা, দিনাজপুর। একটি অভিযোগ পাওয়া যায়।