1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবীর কারাদণ্ড - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কাশিয়ানীতে র‌্যাব সদস্যের দাপটে অসহায় ১০ পরিবার মাদকবিরোধী কমিটির সদস্যের ওপর হামলা: শাকুয়াইয়ে মানববন্ধন ও বিচার দাবি পটিয়ায় এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন ইসলামী ছাত্রশিবির আগৈলঝাড়ায় গোপনে কচ্ছপ বিক্রির সময় ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড ফুলবাড়ীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের ১৫ সদস্যের কমিটি ঘোষণা টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি বাবুল গ্রেফতার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে (বিজিবি) ঘোড়াঘাটে গাঁজা গাছসহ এক যুবককে গ্রেপ্তার নন্দীগ্রামের এসিল্যান্ড রোহানের পদোন্নতি, মন্ত্রণালয়ে বদলি নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রি: আইনশৃঙ্খলা কমিটিতে প্রশ্নের পর মামলা সৃজনের আশ্বাস

মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবীর কারাদণ্ড

reporter ফটিকছড়ি উত্তর উপজেলা প্রতিনিধি
calendar প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার নারায়নহাটে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের প্রত্যেককে ৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
গত শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ভূজপুর থানা পুলিশের সহযোগিতায় এ বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্লাহ। অভিযানের সময় উপজেলার নারায়ণহাট বাজার এলাকায় গাঁজা সেবনরত অবস্থায় দুই মাদকসেবীকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— নারায়ণহাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দিদারুল আলমের ছেলে মো. হাসান (২৮) এবং দাতমারা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শফিউল আলমের ছেলে আজাদ হোসেন (১৮)।
আটক দুজনের বিরুদ্ধে পৃথকভাবে মোট ২টি মামলা করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের ৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানে জব্দ করা মাদকদ্রব্য পরবর্তীতে বিনষ্ট করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com