1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
মাদকবিরোধী কমিটির সদস্যের ওপর হামলা: শাকুয়াইয়ে মানববন্ধন ও বিচার দাবি - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কাশিয়ানীতে র‌্যাব সদস্যের দাপটে অসহায় ১০ পরিবার মাদকবিরোধী কমিটির সদস্যের ওপর হামলা: শাকুয়াইয়ে মানববন্ধন ও বিচার দাবি পটিয়ায় এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন ইসলামী ছাত্রশিবির আগৈলঝাড়ায় গোপনে কচ্ছপ বিক্রির সময় ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড ফুলবাড়ীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের ১৫ সদস্যের কমিটি ঘোষণা টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি বাবুল গ্রেফতার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে (বিজিবি) ঘোড়াঘাটে গাঁজা গাছসহ এক যুবককে গ্রেপ্তার নন্দীগ্রামের এসিল্যান্ড রোহানের পদোন্নতি, মন্ত্রণালয়ে বদলি নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রি: আইনশৃঙ্খলা কমিটিতে প্রশ্নের পর মামলা সৃজনের আশ্বাস

মাদকবিরোধী কমিটির সদস্যের ওপর হামলা: শাকুয়াইয়ে মানববন্ধন ও বিচার দাবি

reporter ফারুক হোসেন, ​হালুয়াঘাট (ময়মনসিংহ) 
calendar প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০১ অপরাহ্ণ

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার শাকুয়াই ইউনিয়নে মাদক ও জুয়া নির্মূল কমিটির সদস্য মো. মিরাশ উদ্দিনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে শাকুয়াই বহুমুখী উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের সামনে আয়োজিত এ কর্মসূচিতে এলাকাকে মাদক, জুয়া ও সন্ত্রাসমুক্ত করতে সামাজিক প্রতিরোধের আহ্বান জানান স্থানীয়রা।
​প্রতিবাদ মানববন্ধনে বক্তারা জানান, শনিবার বিদ্যালয় গেটের সামনে মিরাশ উদ্দিনের ওপর রুবেলসহ কয়েকজন পরিকল্পিত হামলা ও মারধর চালায়। ভুক্তভোগী মিরাশ উদ্দিন অভিযোগ করেন, মাদকবিরোধী সামাজিক আন্দোলনের কারণে একাধিক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছিল। এরই জের ধরে তার ওপর হামলা চালানো হয়। ৩ জনের একটি দল তার ওপর চড়াও হলে তিনি কোনোক্রমে পালিয়ে আত্মরক্ষা করেন।
​কর্মসূচি থেকে হামলার সাথে জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান শাকুয়াই ইউনিয়ন মাদক ও জুয়া নির্মূল কমিটির সদস্য মো. রাসেল মিয়া এবং উপদেষ্টা সায়েদুল ইসলাম। তারা জানান, গত কয়েক মাসে সচেতন মহলের প্রতিরোধ ও কমিটির তৎপরতায় কয়েকজন অপরাধীর সাজা হওয়ায় এই প্রতিহিংসামূলক হামলা চালানো হয়েছে। মানববন্ধনে উপস্থিত অংশগ্রহণকারীরা অভিযুক্তদের মধ্যে স্থানীয় ইউনিয়ন পরিষদের এক গ্রামপুলিশের মাদকসেবনের ছবি প্রদর্শন করে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
​এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। অপরাধমুক্ত সমাজ গড়ার এ আন্দোলনে জড়িতদের সুরক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছে স্থানীয় সচেতন মহল।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com