1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও দুটি যানবাহন জব্দ বরিশালের সদর উপজেলায় সিন্ডিকেট জুটি: ইউএনও ফরিদা সুলতানার তদবিরে গোপালগঞ্জের সাদিকুর রহমান উপজেলা প্রকৌশলী ছাতকে চৈলতার ঢালায় চেলা নদীর পাড় কেটে অবৈধ বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা পারিবারিক কলহের জেরে বিষ পানে প্রাণ হারালেন মিম আক্তার গাজীপুর জেলা প্রশাসকের উদ্যোগে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সরকারি চাল বিতরণ লালমনিরহাটে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, অনিয়মে জরিমানা শ্যামনগরে জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে লিডার্স -এর প্রকল্পের উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত আত্রাই উপজেলার দরিদ্র ও অসুস্থ মানুষের মধ্যে মাননীয় সংসদ সদস্যের অনুদানের চেক প্রদান। অতি বৃষ্টিতে খুলনার চার জেলায় আট হাজার কৃষক ক্ষতিগ্রস্ত মাদকমুক্ত গোয়াইনঘাট গঠনে থানায় ঐক্য পরিষদের ১১ দফা স্মারকলিপি!

মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ৫:৩২ অপরাহ্ণ

বগুড়ার সোনাতলা উপজেলায় মাদকদ্রব্য সেবন করে জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর পৌনে একটার দিকে উপজেলার বড়বালুয়া ভিটাপাড়া এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল সোনাতলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুয়েল মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে।

দণ্ডপ্রাপ্তরা হলেন— বড়বালুয়া এলাকার মৃত আব্দুর লতিফের ছেলে মো. সজিব মণ্ডল (২৮) এবং বড়বালুয়া ভিটাপাড়া এলাকার মৃত লালু শেখের ছেলে মো. সুজন শেখ (৪২)।

ডিএনসি সূত্রে জানা যায়, গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সেবন করে জনসাধারণের শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মো. সজিব মণ্ডলকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড এবং মো. সুজন শেখকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জব্দকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই আদালতের নির্দেশে ধ্বংস করা হয়।

বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহা: জিললুর রহমান বলেন, “মাদক সেবন ও মাদকের অপব্যবহার সমাজে অপরাধ, অস্থিরতা এবং সামাজিক অবক্ষয় সৃষ্টি করে। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত ও বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে সরকারের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ডিএনসির অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে জনসাধারণের সচেতনতা ও সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com