মাদারীপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ফোর্সের সমন্বয়ে মাদক, অবৈধ অস্ত্র উদ্ধারের বিরুদ্ধে চলমান সাড়াঁশি অভিযান পরিচালনা কালে মাদারীপুর জেলাধীন মাদারীপুর সদর থানা এলাকা হতে ৩০০ (তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট ও একটি আগ্নেয়াস্ত্র (পিস্তল) উদ্ধার।
মাদারীপুর জেলা গোয়েন্দা শাখার চৌকস অফিসার ফোর্সসহ মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র উদ্ধার, মানব পাচার, সহ বিশেষ অভিযান পরিচালনাকালে ১০/০৮/২০২৬ খ্রি. ১৮.৪০ ঘটিকার সময় মাদারীপুর জেলার সদর মডেল থানাধীন চর খোয়াজপুর টেকেরহাট সাকিনস্থ আঃ জব্বার তালুকদার (৭৮) এর মালিকানাধীন তিন তলা বিল্ডিং এর ৩য় তলার উত্তর পার্শ্বের ১ম ইউনিটের ভাড়াটিয়া পলাতক আসামী সাব্বির হোসেন হৃদয়ের (২৬) বসত রুম হতে ৩০০ (তিনশত) পিস ইয়াবা ট্যাবলেট ও একটি আগ্নেয়াস্ত্র (পিস্তল) উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে জেলা পুলিশের কঠোর অভিযান অব্যাহত আছে এবং অব্যাহত থাকবেই বলে জানিয়েছেন জেলা পুলিশ।