1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ভেড়ামারায় ৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারি গ্রেপ্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চেয়ারম্যান পদপ্রার্থী হাসিনুরের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৩শত বৃক্ষচারা বিতরণ ধুনটে মাদক মামলায় দুই আসামিকে আদালতে প্রেরণ কাশিমপুরে ভূমি জরিপে প্লটপ্রতি ৫-৬ লাখ টাকা দাবির অভিযোগ বিরলে ক্ষুরা রোগের তীব্র ভ্যাকসিন সংকট: চরম আতঙ্কে খামারিরা নিষিদ্ধ ছাত্রলীগ সম্পাদক ফোরকান”কে মানসিক রোগী আক্ষ্যা দিয়ে বানারীপাড়া আ.লীগের সম্পর্ক ছিন্ন করার আহবান ধামইরহাটে বিদ্যালয়কে কেন্দ্র করে দু’পক্ষের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অ্যাডভোকেট রিপনকে হত্যা চেষ্টার মামলায় র‍্যাব-পুলিশের যৌথ অভিযানে আরও ৩ আসামি গ্রেফতার, মোট গ্রেফতার ৪ সুনামগঞ্জে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবণের উদ্বোধন করেন সংসদ সদস্য এড. নুরুল ইসলাম ফুলবাড়িয়ায় সাদ্দামের মানবিক কার্যক্রমে বাধার প্রতিবাদে ও পুণরায় চালু দাবিতে মানববন্ধন দেশজুড়ে গ্যাস-বিদ্যুতের তীব্র সংকট: জনজীবনে নাভিশ্বাস, ধুঁকছে শিল্পখাত

ভেড়ামারায় ৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারি গ্রেপ্তার

reporter আব্দুল হাকিম সুমন
calendar প্রকাশিত: ৪ আগস্ট, ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ণ

মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন,” “মাদক ছাড়ুন, নিজে বাঁচুন, আগামী প্রজন্মকে বাঁচান, এ শ্লোগান সামনে রেখে মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে
কুষ্টিয়ার ভেড়ামারা থানা পুলিশ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব ভেড়ামারা ৪ নম্বর ওয়ার্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে এসআই (নিঃ) এস এম কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ধৃত আসামি মো. সাফিন আহমেদ সোহাগ (৩৫) এর বসতঘরের শয়নকক্ষ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এ সময় তাকে রাত ৭টা ৪৫ মিনিটে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সাফিন আহমেদ সোহাগ পূর্ব ভেড়ামারা ৪ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা। তার পিতার নাম ফজলুল হক চুন্নু।

এ ঘটনায় ভেড়ামারা থানায় ৩ আগস্ট ২০২৬ তারিখে মামলা নং-০৪ দায়ের করা হয়েছে। মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় রুজু করা হয়েছে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ একজনকে আটক করা হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com