1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ভবানীপুর হাইস্কুলে মৃত প্রধান শিক্ষকের স্বাক্ষর জাল করে দুর্নীতির মাধ্যমে শিক্ষক নিয়োগের অভিযোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
১৫ জুলাই বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান দুলালের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী একাধিক বিচারাধীন মামলার আসামি গোলাম রাব্বানী সোহেল ঢাকায় গ্রেপ্তার উখিয়ায় বন্যার্তদের মাঝে সংসদ সদস্য শাহ জাহান চৌধুরীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ। ১৫ বছর পর পাটগ্রামের আলোচিত দুলাল হত্যা মামলার রায়: সুমনের যাবজ্জীবন নিষিদ্ধ চায়না দুয়ারী জালের উপকরণ পরিবহনের অভিযোগে ভাঙ্গুড়ায় মোবাইল কোর্ট, জরিমানা কাউন্সিলর নির্বাচনে পাল্টে যাচ্ছে ভোটারদের হিসাব নিকাশ আলোচনায় আছেন একাধিক প্রার্থী গাজীপুর মহানগরীর জলাবদ্ধতা নিরসনে শ্রমিক মজলিসের মানববন্ধন বাঘায় মাদক মামলার সাজাপ্রাপ্ত এক আসামি পুলিশের জালে খুলনায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে প্রস্তুতি মুলক সভা ওয়ালটন প্লাজা রুহিয়া শাখা কর্তৃক মৃত ক্রেতার পরিবারকে আর্থিক সুবিধা হস্তান্তর

ভবানীপুর হাইস্কুলে মৃত প্রধান শিক্ষকের স্বাক্ষর জাল করে দুর্নীতির মাধ্যমে শিক্ষক নিয়োগের অভিযোগ

reporter নড়াইল প্রতিনিধি
calendar প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ

নড়াইল সদর উপজেলার আর.বি.এফ.এম ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের  মৃত প্রধান শিক্ষক গোপাল চন্দ্র বিশ^াসের স্বাক্ষর জাল করে দুর্নীতির মাধ্যমে শিক্ষক নিয়োগের অভিযোগে সদর আমলী আদালতে মামলা দায়ের হয়েছে।মামলার বাদী হয়েছেন ওই স্কুলের সহকারি শিক্ষক এম,এম জিয়াউল হক।এ মামলায় আসামী করা হয়েছে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সিকদার তোফায়েল আহমেদ,সহকারি প্রধান শিক্ষক নওরিন কবির, সহকারি শিক্ষক মো: আজিজুর রহমান,অফিস সহকারি শরীফ আব্দুল বাকী এবং ভবানীপুরের বাসিন্দা শরীফ তোকরুল হোসেন ও শরীফ রেফায়েত হোসেন।
মামলার বিবরণী সূত্রে জানা গেছে, উল্লেখিত আসামীরা দুর্নীতি ও নিয়োগ বানিজ্যের সাথে জড়িত।২০১৩ সালের ১৫ নভেম্বরের বিজ্ঞপ্তির আলোকে ২০১৪ সালে এক সাথে সুমনা পারভীর, অসিত কুমার রায় ও আজিজুর রহমানের নিয়োগ প্রদান করা হয়।পরবর্তীতে শিক্ষক আজিজুর রহমান বিদ্যালয়ের এক ছাত্রীর সাথে অনৈতিক কাজে জড়িত হয়ে তা ফোনে ধারন করে বø্যাক মেইলের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিলে ওই শিক্ষকের বিরুদ্ধে সাইবার ক্রাইমে মামলা দায়ের হয় এবং সাজাপ্রাপ্ত হন।পরে ওই শিক্ষক বলেন, এমপিওভূক্ত না হওয়ায় চাকুরি ছেড়ে দিয়েছি।ওই ঘটনার পর ২০১৫ সালের ১৬ ও ১৭ অক্টোবর নিয়োগ বিজ্ঞপ্তির কপি পেষ্ট করে জালিয়াতির মাধ্যমে ২০২৩ সালে নিয়োগ প্রদান করা হয়।২০১৫ সালের ১৯ ডিসেম্বর তারিখ উল্লেখ পূর্বক মৃত প্রধান শিক্ষক গোপাল চন্দ্র বিশ^াসের স্বাক্ষর জাল করে আজিজুর রহমানকে পূনরায় নিয়োগ প্রদান দেখানো হয়।
স্কুলের বর্তমান প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক এম, এম জিয়াউল হক ও অন্যরা সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় এসব ঘটনার প্রতিবাদ করলে আসামি আজিজুর রহমান, শরীফ আব্দুল বাকী এবং শরীফ তোকরুল হোসেন  প্রধানশিক্ষককে শারীরিকভাবে লাঞ্চিত করে সহকারি শিক্ষক জিয়াউল হককে লাঞ্চিত ও সভা থেকে ধাক্কা দিয়ে বের করে দেন এবং খুন জখমের হুমকি দেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com