1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ব্রাহ্মন্দী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আহসান হাবীব ভূইয়ার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ  - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চকরিয়া পাঁচ দিনব্যাপী বৃক্ষরোপন ও বৃক্ষমেলা ও উদ্বোধন দিনাজপুরকে হারিয়ে কক্সবাজারের জয়, শ্রেষ্ঠ বিতার্কিক সাংবাদিক কন্যা সোহানা কবির ভেড়ামারা মহিলা সরকারি কলেজ এ নতুন অধ্যক্ষ যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান স্বাধীনতার ৫৩বছর পর দুর্গম পাহাড়ে শিক্ষার আলোঃ স্বেচ্ছাশ্রমে চলতে পাঠদান,জাতীয়করণের দাবি স্থানীয়দের ফুলে সাজানো গাড়িতে বাড়ি পৌঁছে দেওয়া হলো অবসরপ্রাপ্ত শিক্ষককে বিরলে অপরাধ দমনে পুলিশের অভাবনীয় সাফল্য: ধরাশায়ী ঘাতকরা, মাদক নিয়ন্ত্রণে ‘জিরো টলারেন্স’ হাটহাজারীতে মাদকবিরোধী র‍্যালি ও সুধী সমাবেশ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠক অনুষ্ঠিত সংবেদনশীল ও দায়িত্বশীল গণমাধ্যম গঠনে খুলনায় মিডিয়া অংশীজনদের সংলাপ ছাতকে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

ব্রাহ্মন্দী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আহসান হাবীব ভূইয়ার মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ 

reporter শাহিদা আক্তার 
calendar প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ণ

ব্রাহ্মন্দী ইউনিয়নে আহসান হাবীব ভূইয়ার সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করেন স্হানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে প্রেস ব্রিফিং এ আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে।

নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার ৩ নং ব্রাহ্মন্দী ইউনিয়নের আসন্ন স্হানীয় সরকার নির্বাচন কে উপলক্ষ করে নারায়নগঞ্জ -২ আসনের এমপি নজরুল ইসলাম আজাদ সাহেবের অনুমতি ক্রমে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে প্রচার – প্রচারণা শুরু করেন আড়াইহাজার থানা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবীব ভূইয়া।

২২ শে আগষ্ট শনিবার বিকাল ৪ ঘটিকায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্রাহ্মন্দী ইউনিয়নের বৈলারকান্দী সিদ্দিক বাজারে তার বিএনপি কার্যালয় থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, এলাকাবাসী, বিভিন্ন ওয়ার্ড ও গ্রাম থেকে আগত জনগন কে সাথে নিয়ে বিশাল এক মোটরসাইকেল শোডাউন, অটো গাড়ি শোডাউন, পদযাত্রা ও গন সংযোগ করেন বৈলার কান্দীর কৃতী সন্তান, শিক্ষিত, সৎ, বিনয়ী, বিএনপির জনবান্ধব জননেতা, চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আহসান হাবীব ভূইয়া।

এসময় তিনি ব্রাহ্মন্দী ইউনিয়নের বৈলারকান্দি বাজার, ফকির বাড়ির মোড়, বাঁশতলা ঘাট, বড়বিনাইরচর, মনোহরদী বাজার, বালিয়াপাড়া বাজার সহ এলাকার বিভিন্ন রাস্তা, ঘাট, হাট- বাজারের ব্যবসায়ী, চা – স্টল, মুদি দোকানদার, কাঁচামাল ব্যবসায়ী, চাল ব্যবসায়ী, রিকশা চালক, পথচারী সহ নারী পুরুষ, ছোট বড় সকল স্তরের সাধারণ জনগনের সাথে হাতে হাত মিলিয়ে কুশল বিনিময়ের মাধ্যমে গনসংযোগ করেন।আসন্ন ব্রাহ্মন্দী ইউনিয়নের সকল স্তরের জনগনের সাথে হাসি মুখে কুশল বিনিময়ে দোয়া, সমর্থন ও ভালবাসা চেয়ে সকলের সাথে হাতে হাত মিলিয়ে প্রার্থী হিসেবে তার পরিচয় তুলে ধরেন তিনি।

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিশাল আয়োজনে মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ করেছেন আড়াইহাজার থানা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আহসান হাবীব ভূইয়া শনিবার (২২ আগস্ট) ২০২৬ ইং তারিখে বিকালে ব্রাহ্মন্দী ইউনিয়নের বিভিন্ন সড়ক, গ্রামীণ জনপদে রাস্তা ঘাট, হাট -বাজার গুলোতে বিএনপির নেতাকর্মী ও সাধারণ সমর্থকদের নিয়ে এই বিশাল নির্বাচনী প্রচার- প্রচারনা পরিচালনা করেন তিনি।

বিশাল মোটরসাইকেল শোডাউন শনিবার বেলা ৩ ঘটিকা থেকে থেকে ব্রাহ্মন্দী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে মোটরসাইকেল সংযোগে একটি নির্দিষ্ট স্থানে জড়ো হতে থাকেন। পরে শত শত মোটরসাইকেলের একটি বিশাল বহর নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আহসান হাবীব ভূইয়া ইউনিয়নের প্রধান প্রধান সড়ক ও বাণিজ্যিক কেন্দ্রগুলো প্রদক্ষিণ করেন। এ সময় সমর্থকরা আড়াইহাজারের জননেতা জাতীয় সংসদ সদস্য নারায়নগঞ্জ-২ এমপি নজরুল ইসলাম আজাদ ও আহসান হাবীব ভূইয়ার পক্ষে বিভিন্ন স্লোগান দিয়ে পুরো এলাকায় নির্বাচনী আমেজ তৈরি করেন।
আজাদ ভাই, আহসান ভাই এক ভাই, এক ভাই, যোগ্য নেতা আহসান ভাই চেয়ারম্যান পদে ব্রাহ্মন্দী ইউনিয়নে আহসান ভাই কে আমরা চাই স্লোগানে স্লোগানে মুখরিত ছিল ব্রাহ্মন্দী ইউনিয়নের রাজপথ।

গণসংযোগ শোডাউন চলাকালীন এবং পরবর্তীতে ব্রাহ্মন্দী বাজারসহ বিভিন্ন মোড়ে মোড়ে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় ও গণসংযোগ করেন মোঃ আহসান হাবীব ভূইয়া । তিনি স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন। দীর্ঘ দিনের বিএনপি রাজনৈতিক ক্যারিয়ারের কারণে সাধারণ ভোটারদের মাঝেও তাঁকে নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ইতিবাচক সমর্থন লক্ষ্য করা যায়।

তৃণমূল ও প্রার্থীর বক্তব্য ব্রাহ্মন্দী ইউনিয়ন বিএনপির উপস্থিত নেতা কর্মীরা জানান আড়াই হাজার থানা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবীব ভূইয়া বিএনপির দুঃর্দিনে এমপি নজরুল ইসলাম আজাদ সাহেবের পাশে থেকে নিজের জীবন বাজি রেখে রাজপথে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে সক্রীয় ভূমিকা পালন করে এসেছেন। ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা জানান, মোঃ আহসান হাবীব ভূইয়া দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন, বিগত ১৭ বছর জেল জুলুম অন্যায় অত্যাচার সহ্য করে দীর্ঘ ১৭ বছর বিএনপির জন্য অকুতোভয় দুঃসাহসী নেতা হিসেবে বিএনপিতে সক্রীয় থেকে বিএনপির নেতৃত্বে এমপি নজরুল ইসলাম আজাদ সাহেবের হাত কে শক্তিশালী করতে কাজ করেছেন তিনি।

ব্রাহ্মন্দী ইউনিয়নের সাধারণ মানুষের সুখে-দুঃখে সর্বদা পাশে ছিলেন, আছেন এবং ভবিষ্যতে চেয়ারম্যান হিসেবে পাশে থেকে সেবা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। তাই দলমত নির্বিশেষে সাধারণ মানুষ আজ তাঁর প্রচারণায় স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন।

পথসভায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আহসান হাবীব ভূইয়া বলেন, ব্রাহ্মন্দী ইউনিয়নকে একটি আধুনিক, বৈষম্যহীন ও মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য। দীর্ঘদিন ধরে এই এলাকার মানুষ কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। জনগণ যদি আহসান হাবীব ভূইয়া কে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ভোট দিয়ে জয়যুক্ত করেন, জনগনের পাশে থেকে সেবা করার সুযোগ দেয়, তবে তিনি সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠা করবেন।

চেয়ারম্যান পদপ্রার্থী আহসান হাবীব ভূইয়া জানিয়েছেন,ব্রাহ্মন্দী ইউনিয়নবাসী যদি তার পাশে থেকে দোয়া ও সমর্থন দিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে জয়যুক্ত করেন, তিনি শিক্ষিত, বেকারমুক্ত, চোর ডাকাত মুক্ত, চাঁদা বাজ মুক্ত, দুর্নীতি মুক্ত, বৈষম্যহীন, উন্নত ও মডেল ইউনিয়ন গড়ে তুলবেন৷ এলাকার অবকাঠামো গত উন্নয়নে দীর্ঘ দিনের অবহেলিত ভাঙা রাস্তা সংস্কার করে যাতায়াত ব্যবস্হার উন্নয়ন সাধন করবেন।
অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে তিনি বেকার জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন বলে গণমাধ্যম কে জানিয়েছেন।

তিনি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এবং নির্বাচনী এলাকায় শৃঙ্খলা মেনে প্রচারণা চালিয়ে যাওয়ার জন্য নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন। একটি শান্ত্বিপূর্ন নির্বাচনী প্রচারনায় এলাকায় উৎসব মুখর প্রচার প্রচারনা করেছেন ব্রাহ্মন্দী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আহসান হাবীব ভূইয়া।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com