1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
হাটহাজারীতে মাদকবিরোধী র‍্যালি ও সুধী সমাবেশ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
চকরিয়া পাঁচ দিনব্যাপী বৃক্ষরোপন ও বৃক্ষমেলা ও উদ্বোধন দিনাজপুরকে হারিয়ে কক্সবাজারের জয়, শ্রেষ্ঠ বিতার্কিক সাংবাদিক কন্যা সোহানা কবির ভেড়ামারা মহিলা সরকারি কলেজ এ নতুন অধ্যক্ষ যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান স্বাধীনতার ৫৩বছর পর দুর্গম পাহাড়ে শিক্ষার আলোঃ স্বেচ্ছাশ্রমে চলতে পাঠদান,জাতীয়করণের দাবি স্থানীয়দের ফুলে সাজানো গাড়িতে বাড়ি পৌঁছে দেওয়া হলো অবসরপ্রাপ্ত শিক্ষককে বিরলে অপরাধ দমনে পুলিশের অভাবনীয় সাফল্য: ধরাশায়ী ঘাতকরা, মাদক নিয়ন্ত্রণে ‘জিরো টলারেন্স’ হাটহাজারীতে মাদকবিরোধী র‍্যালি ও সুধী সমাবেশ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠক অনুষ্ঠিত সংবেদনশীল ও দায়িত্বশীল গণমাধ্যম গঠনে খুলনায় মিডিয়া অংশীজনদের সংলাপ ছাতকে জিআইএস-ভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

হাটহাজারীতে মাদকবিরোধী র‍্যালি ও সুধী সমাবেশ

reporter মোঃ শহীদুল ইসলাম চট্টগ্রাম
calendar প্রকাশিত: ২৪ আগস্ট, ২০২৬, ৭:৫৫ অপরাহ্ণ

মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ৪ নম্বর নাঙ্গলমোড়া ইউনিয়নে মাদকবিরোধী র‍্যালি ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার নাঙ্গলমোড়া ইউনিয়নে আয়োজিত মাদকবিরোধী র‍্যালিতে অংশ নেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএম। পরে নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ে আয়োজিত মাদকবিরোধী সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।

সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে পুলিশ সুপার মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব তুলে ধরে সচেতনতামূলক বক্তব্য দেন।

তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পড়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপরও। মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, সুশীল সমাজসহ সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

পুলিশ সুপার মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমে পুলিশকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান। বিশেষ করে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থেকে নিজেদের ভবিষ্যৎ গঠনে মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।

সমাবেশে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী ও চট্টগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com