1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বিদ্যুৎ নেই, তবুও দ্বিগুণ বিলের অভিযোগ: ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
অনিয়ম ধরতে রোগী সেজে ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জনের আকস্মিক অভিযান ‎বকশীগঞ্জে পানি নিষ্কাশনের ব্যবস্থা করায় বিএনপি নেতা শাকিলের প্রতি এলাকাবাসীর কৃতজ্ঞতা প্রকাশ বরিশাল উজিরপুরের সাতলা শাপলা বিলে ঘুরতে গিয়ে পানিতে ডুবে পর্যটকের মৃত্যু গোয়াইনঘাট সীমান্তে মানব পাচার চক্রের দৌরাত্ম্য, আতঙ্কে এলাকাবাসী; কঠোর অভিযানের দাবি ভাঙছে পুরোনো ভবন, গড়ে উঠছে বহু বছরের স্বপ্নের স্বাস্থ্যকেন্দ্র বিনধারা বালিকা বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা বিরলে কম্পিউটার প্রশিক্ষণের শুভ- উদ্বোধন- ২০২৬,আয়োজনেঃ দিনাজপুর ব্যাটালিয়ন ৪২ বিজিবি। ব্যাংক কর্মকর্তা আরিফুল ইসলামের হত্যার প্রতিবাদে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি দৈনিক ঘোষণার জেলা পর্যায়ে ‘সেরা প্রতিবেদক’ হিসেবে প্রাথমিক মনোনয়ন পেলেন শায়েক আহমেদ প্রবাসী-মঞ্চ আলোর পথের উদ্যোগে স্বদেশ প্রত্যাবর্তনকারী প্রবাসী সদস্যদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিদ্যুৎ নেই, তবুও দ্বিগুণ বিলের অভিযোগ: ক্ষোভে ফুঁসছেন গ্রাহকরা

reporter শরিফ উদ্দিন
calendar প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬, ২:৩৪ অপরাহ্ণ

অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল আসায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেক গ্রাহক। তাদের অভিযোগ, আগে যেখানে মাসিক বিদ্যুৎ বিল প্রায় ৪০০ টাকা আসত, সেখানে এখন বিল এসেছে প্রায় ৮০০ টাকা। অথচ দিনের অধিকাংশ সময়ই বিদ্যুৎ থাকে না, মাঝেমধ্যে এসে আবার চলে যায়।
ভুক্তভোগী এক গ্রাহক বলেন, “বিদ্যুৎ তো ঠিকমতো পাই না। তারপরও কীভাবে বিল দ্বিগুণ হয়ে গেল, তা বুঝতে পারছি না।”
স্থানীয়দের অভিযোগ, ঘন ঘন লোডশেডিং ও নিম্নমানের বিদ্যুৎ সরবরাহের কারণে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থীদের পড়াশোনা এবং গৃহস্থালির স্বাভাবিক কাজকর্মও ব্যাহত হচ্ছে। এর মধ্যে অতিরিক্ত বিদ্যুৎ বিল গ্রাহকদের নতুন করে ভোগান্তিতে ফেলেছে।
ভুক্তভোগী গ্রাহকদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন দ্রুত মিটার পরীক্ষা করে বিলের হিসাব যাচাই করেন এবং অনিয়মিত বিদ্যুৎ সরবরাহের কারণ নিরসনে কার্যকর পদক্ষেপ নেন।
এ বিষয়ে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com