1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর উদ্ভোধন - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও দুটি যানবাহন জব্দ বরিশালের সদর উপজেলায় সিন্ডিকেট জুটি: ইউএনও ফরিদা সুলতানার তদবিরে গোপালগঞ্জের সাদিকুর রহমান উপজেলা প্রকৌশলী ছাতকে চৈলতার ঢালায় চেলা নদীর পাড় কেটে অবৈধ বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা পারিবারিক কলহের জেরে বিষ পানে প্রাণ হারালেন মিম আক্তার গাজীপুর জেলা প্রশাসকের উদ্যোগে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সরকারি চাল বিতরণ লালমনিরহাটে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, অনিয়মে জরিমানা শ্যামনগরে জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে লিডার্স -এর প্রকল্পের উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত আত্রাই উপজেলার দরিদ্র ও অসুস্থ মানুষের মধ্যে মাননীয় সংসদ সদস্যের অনুদানের চেক প্রদান। অতি বৃষ্টিতে খুলনার চার জেলায় আট হাজার কৃষক ক্ষতিগ্রস্ত মাদকমুক্ত গোয়াইনঘাট গঠনে থানায় ঐক্য পরিষদের ১১ দফা স্মারকলিপি!

বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর উদ্ভোধন

reporter সাইফুল্লাহ ছিদ্দিকী
calendar প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ৫:৩৭ অপরাহ্ণ

২০জুলাই/২৬ (সোমবার) বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষ্যে সকালে বান্দরবান জেলা প্রশাসকের প্রাঙ্গন থেকে একটি বর্ণ্যাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গনে গিয়ে সমবেত হয়।
পরে মেলা প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বান্দরবান ৩০০নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

“বৃক্ষরোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবান জেলা প্রশাসন ও বন বিভাগ এর যৌথ উদ্যোগে বান্দরবানে জেলা প্রশাসক প্রাঙ্গনে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা।

এসময় জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস এর সভাপতিত্বে পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দিন, বান্দরবান পাল্পউড প্ল্যান্টেশন বিভাগ এর বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতান খান হীরামনিসহ সরকারী বেসরকারী বিভিন্ন দফতরের উর্ধতন কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বান্দরবান বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম স্বাগত বক্তব্যে বলেন, বৃক্ষরোপণ অভিযানের গুরুত্ব অনুধাবন করে প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কার্যক্রমকে অগ্রাধিকার প্রদান করেছেন। বৃক্ষরোপণের ব্যাপারে গণসচেতনতা সৃষ্টি এবং বৃক্ষমেলায় নানান প্রজাতির বনজ, ফলদ ও ঔষধি গাছের চারা প্রদর্শনের পাশাপাশি এর গুণাগুণ সম্পর্কে সম্যক ধারণা প্রদান এবং বৃক্ষরোপণ ও পরিচর্যার কৌশল সম্পর্কে জনগণকে ধারণা প্রদান করাই বৃক্ষমেলার মূল উদ্দেশ্য।

বান্দরবান ৩০০নং আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী প্রধান অতিথির বক্তব্যে বান্দরবানে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার আয়োজন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ প্রদান করেন এবং বলেন, বৃক্ষের প্রতি আমাদের আরো যত্নশীল হতে হবে এবং যে যেখানে পারে বেশি বেশি গাছ লাগিয়ে দেশের উন্নয়ন সাধিত করতে হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বান্দরবানের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিনামুল্যে চারা বিতরণের পাশাপাশি জেলা প্রশাসকের প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসুচীতে অংশ নেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com