1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
বাইশারীর হাতির ডেরা এলাকা থেকে মানুষের কঙ্কাল উদ্ধার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
টাইমস হায়ার এডুকেশন সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে গাকৃবি দেশের শীর্ষে উল্লাপাড়া সলঙ্গায় ওয়ালটন প্লাজায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত প্রবাসী নারীর অভিযোগে কুমিল্লার বরুড়ায় পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেপ্তার ভোলায় আগামী রবিবার ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন :লক্ষ্যমাত্রা প্রায় ২ লাখ ৯৩ হাজার শিশু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন জুন-২৬ ফেনীতে সংবাদ সম্মেলন  ফেসবুক পোস্টের জেরে তাহিরপুরে সাম্প্রদায়িক তাণ্ডব বাগেরহাটে কুমিরের আক্রমণে নিহত শিশুর পরিবারের পাশে দাঁড়ালেন ময়মনসিংহের ডিসি-ইউএনও রাজনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা বাঙ্গালহালিয়াতে কাপ্তাই জোনের উদ্যোগে,সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন লক্ষ্মীপুর রায়পুরে একই পরিবার ৩ জনকে জবাই করে হত্যা

বাইশারীর হাতির ডেরা এলাকা থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

reporter এস.এম লুৎফুর কবির,কক্সবাজার
calendar প্রকাশিত: ২৩ জুন, ২০২৬, ৬:০৮ অপরাহ্ণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা থেকে একটি মানুষের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তরে ২৮০ নং আলীক্ষ্যং মৌজার হাতির ডেরা নামক স্থান থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গম পাহাড়ি এলাকায় একটি মানুষের কঙ্কাল পড়ে থাকতে দেখে স্থানীয়রা বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে খবর পেয়ে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত কঙ্কালটির পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। কঙ্কালটি কতদিন আগে সেখানে এসেছে এবং এটি কোনো হত্যাকাণ্ড, দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনার সঙ্গে সম্পৃক্ত—তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ কঙ্কালটির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া ও তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের ধারণা, তদন্ত শেষে কঙ্কালটির পরিচয় ও ঘটনার রহস্য উদ্ঘাটন সম্ভব হবে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান,হত্যার ক্লু উদঘাটনে কাজ করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com