1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
বর্তমান সরকার শিক্ষকের অধিকার ও মর্যাদা রক্ষায় বদ্ধ পরিকর: শিক্ষামন্ত্রী - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
দৈনিক ঘোষণার জেলা পর্যায়ে ‘সেরা প্রতিবেদক’ হিসেবে প্রাথমিক মনোনয়ন পেলেন শায়েক আহমেদ প্রবাসী-মঞ্চ আলোর পথের উদ্যোগে স্বদেশ প্রত্যাবর্তনকারী প্রবাসী সদস্যদের সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও গ্যাস সংকট নিরসনে প্রয়োজন কার্যকর পদক্ষেপ ‎এবার স্বাস্থ্যমন্ত্রীর নজরে দক্ষিণ আইচা সৌদিয়া হাসপাতাল প্রাথমিক শিক্ষা আরও গতিশীল করতে সম্মেলিত উদ্যোগ নিচ্ছে সরকার প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বরেন্দ্র প্রেস ক্লাব সভাপতিকে ছুরিকাঘাতে  হত্যাচেষ্টা: আসামী সুরুজ আলী কারাগারে ধংসের কবলে ঐতিহ্যবাহী দাওকান্দি হাট, অবৈধ স্থাপনায় রাজস্ব হারাচ্ছে সরকার! মাতামুহুরীর পশ্চিম বড় ভেওলায় ৫১৫ বন্যাকবলিত পরিবারকে খাদ্য সহায়তা দিল আইএসডিই বাংলাদেশ হরতালের সংবাদ সংগ্রহে গিয়ে লাঞ্চিত সাংবাদিকরাঃ পরিচয়পত্র দেখিয়েও রক্ষা হয়নি জামালপুরে ট্রাকচাপায় পৃষ্ঠ হয়ে শ্রমিক নেতাসহ দুজন নিহত, আহত ১

বর্তমান সরকার শিক্ষকের অধিকার ও মর্যাদা রক্ষায় বদ্ধ পরিকর: শিক্ষামন্ত্রী

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২৩, ১:২৮ অপরাহ্ণ

নিউজ ডেস্ক

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, শিক্ষাবান্ধব শেখ হাসিনার বর্তমান সরকার শিক্ষকের অধিকার ও মর্যাদা রক্ষায় বদ্ধ পরিকর।

গতকাল মঙ্গলবার রাজধানীর হেয়ার রোডে শিক্ষা মন্ত্রীর সরকারি বাসভবনে স্বাধীনতা শিক্ষক পরিষদের (স্বাশিপ) নেতৃবৃন্দের সঙ্গে এক সৌজন্য বৈঠকে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিভিন্ন শিক্ষক সংগঠন দীর্ঘদিন যাবৎ রাষ্ট্রীয় উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস পালনের দাবি জানিয়ে আসছিল কিন্তু কোন সরকারই এই দিবসটি পালনের উদ্যোগ নেয়নি। শিক্ষকদের মর্যাদার কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রী পরিষদের সভায় এবার ৫ অক্টোবর থেকে সারা বিশ্বের সাথে একই দিনে বিশ্ব শিক্ষক দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

পরে শিক্ষক নেতৃবৃন্দ বিশ্ব শিক্ষক দিবস পালনের সিদ্ধান্ত নেওয়ায় শিক্ষামন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় স্বাশিপ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ ড. শাহজাহান আলম সাজু ছাড়াও উপস্থিত ছিলেন প্রফেসর সাজিদুল ইসলাম, অধ্যক্ষ সলিম উল্লাহ সেলিম, তেলোয়াত হোসেন খান, অধ্যক্ষ মাহবুবুর রহমান, আকলিমা জাহান, নাসরিন সুলতানা, সঙ্গীতা বিশ্বাস, অধ্যক্ষ আব্দুল হান্নান, আলী আশ্রাফ শামীম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com