1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
‎বরগুনায় পাউবো’র জমি অবৈধ দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ভাটারার নূরেরচালায় মাদকের ছোবল: অভিযোগের কেন্দ্রে কারা? (দ্বিতীয় পর্ব) সংবিধান সংস্কার কমিশন গঠন করুন— গাজীপুরে মিয়া গোলাম পরওয়ার বিরলে সাংবাদিক কন্যা মরিয়মের প্রাথমিকে বৃত্তি লাভ, বিভিন্ন মহলের অভিনন্দন শাহজাদপুরে জুয়া খেলার আসরে পুলিশের অভিযান, ১০ জুয়াড়ি আটক ‎বকশীগঞ্জে শিক্ষার্থীদের মাঝে তিন শতাধিক বৃক্ষ বিতরণ করলেন সাবেক কমিশনার হারুন অর রশিদ কুলাউড়ায় আইনশৃঙ্খলার অবনতির নতুন রেকর্ড!  কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতুর স্থান পরিদর্শন করছেন সেতু বিভাগের সচিব মুলাদীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত নাসিকে সীমানা প্রাচীর ধসে দুই শিশু গুরুতর আহত, এলাকাজুড়ে ক্ষোভ বিরলে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা

‎বরগুনায় পাউবো’র জমি অবৈধ দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ

reporter ‎মল্লিক জামাল
calendar প্রকাশিত: ১২ জুলাই, ২০২৬, ৩:১২ অপরাহ্ণ

‎বরগুনার তালতলী উপজেলার পঁচাকোড়ালিয়া সুইজ বাজারে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) জমি দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের বিরুদ্ধে।
‎সরেজমিনে গিয়ে দেখা যায়, বরগুনা জেলার তালতলী উপজেলার ০১নং পঁচাকোড়ালিয়া ইউনিয়নের পঁচাকোড়ালিয়া সুইজ বাজারে পঁচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদের সামনে পানি উন্নয়ন বোর্ডের পঁচাকোড়ালিয়া মৌজার প্রায় ৫০ শতাংশ জমি অবৈধ দখল করে ভবন নির্মাণ করে তিনি বসবাস করে আসছেন দ্বীর্ঘ একযুগের অধীক সময়। বর্তমানে তিনি ইউনিয়ন পরিষদের সামনে পাকা রাস্তার পাশে অবৈধ মার্কেট নির্মাণ করতেছেন তিনি।
‎অবৈধ দখলকারী মো. নজরুল ইসলাস আমতলী উপজেলার চরকগাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
‎এই অবৈধ বাসভবন ও নির্মাণাধীন মার্কেট উচ্ছেদে করে দখলমুক্ত করার দাবি জানিয়ে করেছেন স্থানীয় বাসিন্দারা।
‎স্থানীয় ইউপি সদস্য মো. মজিবুর রহমান বলেন, নজরুল ইসলাম প্রভাবশালী তিনি বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় এই জমি জোর করে অবৈধভাবে দখল করে বিল্ডিং নির্মাণ করে বসবাস করে আসছেন এখন বর্তমানে বাজারে সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের একোয়ারকৃত পাকা রাস্তা সংলগ্ন জমি দখল করে মার্কেট নির্মাণ করতেছেন।
‎উপজেলার ০১নং পঁচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. রুহুল আমীন মুন্সী বলেন, দেখতেছি পরিষদের সামনে নজরুল মাষ্টার মার্কেট নির্মাণ করতেছেন কিন্তু এ জমি যে পানি উন্নয়ন বোর্ডের তা আমি জানতাম না আমি জানি তার নিজের জমি।
‎অভিযুক্ত শিক্ষক নজরুল ইসলাম বলেন, আমার কাছে কোন কাগজপত্র নেই। আমার মতো আরো অনেকেই দখল করে আছে।
‎বরগুনা পাউবো নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুল হান্নান বলেন, সরকারি জমি দখল করে মার্কেট কিনবা কোন স্থাপনা করার সুযোগ নেই। খোঁজ নিয়ে দেখছি যদি কেউ করে থাকে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com