1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
বন্যার সময় উদ্ধারকাজ খুবই জরুরি: আসাদুল হাবিব দুলু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ঘোড়াঘাটে করতোয়া নদী থেকে অজ্ঞাত কন্যাশিশুর মরদেহ উদ্ধার উপস্থিতির খাতায় শিক্ষক নিয়মিত, বাস্তবে অনুপস্থিত! ওয়ারেন্ট তামিল ও আসামি গ্রেফতারে ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত ফুলবাড়ী (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তবর্তী বেসামরিক যুবকদের ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান খানসামায় দেশ রূপান্তর ও জনমতের প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন প্রধান শিক্ষিকা নাটোরে জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন ও প্রশিক্ষণ সভা ধুনটে বিস্ফোরক আইনের মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সোনামসজিদ মহাসড়কে দুর্ঘটনায় একইদিনে ৪ জনের মৃত্যু অতঃপর সাংবাদিকতা: সত্য প্রকাশের দায়িত্ব, নাকি কেবল সংবাদ পরিবেশন? বরিশাল বিভাগের সবগুলো নদ-নদীর পানি বিপদ সীমার ওপরে প্রবাহিত হচ্ছে…!

বন্যার সময় উদ্ধারকাজ খুবই জরুরি: আসাদুল হাবিব দুলু

reporter মোঃকামরুল হাসান, নারায়ণগঞ্জ
calendar প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬, ৩:৫৭ অপরাহ্ণ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, আমাদের উদ্ধারযান হিসেবে আমরা এগুলো বারোটি উপকূলীয় অঞ্চলে দিচ্ছি আজকে জাইকার অর্থায়নে। আমাদের আরও প্রকল্প রয়েছে। পর্যায়ক্রমে আমরা আরও ২৫টি জেলায় দিব। এই বোটগুলো ডাবল ইঞ্জিন সম্পন্ন। সমুদ্রে চার নম্বর বিপদ সংকেত দেখা গেলেও এটা সেখানে উদ্ধার কাজ পরিচালনা করতে পারবে।

মঙ্গলবার (১৮ আগষ্ট) নারায়ণগঞ্জের বন্দরে দেশের দুর্যোগকালীন জরুরি উদ্ধার কাজে ব্যবহারের জন্য ১২টি উপকূলীয় জেলায় স্পিডবোট বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে একথা বলেন তিনি। জেলা প্রশাসন

তিনি বলেন, বন্যার সময় উদ্ধারকাজ খুবই জরুরি এসকল অঞ্চলে। জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড় হলে যারা দুর্গম এলাকায় থাকে তাদের উদ্ধার করাটাই আমাদের প্রধান লক্ষ্য। আজ এটা আমাদের কাছে একটি মাইলফলক। আমরা বাকি জেলাগুলোর কার্যক্রম এগিয়ে নিচ্ছি। শিঘ্রই সেসকল জেলায় আমরা বোট হস্তান্তর করবো। বিশেষ করে হাওড় অঞ্চলে। আপনারা জানেন এবছর হাওড় এলাকায় বন্যা হয়েছিল। আমি জাপান ও জাইকাকে ধন্যবাদ জানাই।

তিনি বলেন, বন্যায় উদ্ধারকাজটা দ্রুত হয়েছে। আমরা যারা আশ্রয়কেন্দ্রে ছিল তাদের শুকনা খাবার ও রান্না করা খাবার দিয়েছি। এখন তারা বাড়িতে ফিরে গিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী কয়েকদিন আগে চট্টগ্রামে গিয়েছিলেন। যেসকল বাড়িঘর ভেঙে গিয়েছিল আমরা তাদের বাড়ি নির্মাণ করে দিয়েছি। এখন কৃষি মন্ত্রণালয় থেকে তাদের বীজ দেয়া হয়েছে। গ্রামীণ এলাকায় যে অবকাঠামো নষ্ট হয়েছে আমরা কাবিখা দিয়ে নির্মাণ করে দিবো। এলজিইডির যেসমস্ত রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে তারাও দ্রুত কাজে হাত দিবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com