1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
সোনামসজিদ মহাসড়কে দুর্ঘটনায় একইদিনে ৪ জনের মৃত্যু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রাঙ্গাবালীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে পোনা অবমুক্ত ও কুইজ প্রতিযোগিতা বিশিস্ট শিক্ষাবিদ পটুয়াখালী সরকারী মহিলা কলেজসহ ৬ টি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রশীদ মল্লিক স্যার আরনেই লালমনিরহাটে ৩ দিনব্যাপী পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন দেবহাটায় গাঁজাসহ ২জন ও ১জন সাজাপ্রাপ্ত আসামী আটক ঘোড়াঘাটে করতোয়া নদী থেকে অজ্ঞাত কন্যাশিশুর মরদেহ উদ্ধার উপস্থিতির খাতায় শিক্ষক নিয়মিত, বাস্তবে অনুপস্থিত! ওয়ারেন্ট তামিল ও আসামি গ্রেফতারে ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত ফুলবাড়ী (২৯ বিজিবি) কর্তৃক সীমান্তবর্তী বেসামরিক যুবকদের ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান খানসামায় দেশ রূপান্তর ও জনমতের প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন প্রধান শিক্ষিকা নাটোরে জেনিথ ইসলামী লাইফের ব্যবসা উন্নয়ন ও প্রশিক্ষণ সভা

সোনামসজিদ মহাসড়কে দুর্ঘটনায় একইদিনে ৪ জনের মৃত্যু

reporter রনি কাউসার, শিবগঞ্জ প্রতিনিধি
calendar প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৬, ৫:০৭ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় চার মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার মুসলিমপুর ও দুপুরে কানসাট এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে। শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ভোরের দুর্ঘটনায় নিহতরা হলেন- শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘি গ্রামের জমির উদ্দীনের ছেলে আবু হায়াত ও সাদিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান। এদের মধ্যে আবুল হায়াত ট্রাকের হেলপার (চালকের সহকারী) ও হাবিবুর রহমান ট্রাকের শ্রমিক হিসেবে কাজ করতে। অন্যদিকে দুপুরের দুর্ঘটনায় মারা যান- শিবগঞ্জ উপজেলার শেখটোলা মহল্লার এরফান আলীর ছেলে আসাদ আলী ও জাফর আলীর ছেলে জাবের আলী।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভোর ৫ টার দিকে হায়াত ও হাবিবুর কাজ শেষে শিবগঞ্জ উপজেলার কানসাট থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় তাদের দ্রুত গতির মোটরসাইকেলটি শিবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর সড়কের একটি নির্মাণাধীন কালভার্টে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

অন্যদিকে দুপুরে শিবগঞ্জের কানসাট এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারা যান আসাদ ও জাফর। একটি ট্রাককে অতিক্রম (ওভারটেক) করতে গিয়ে বিপরীতদিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় নিহতদের মোটর সাইকেলের। এতে ঘটনাস্থলেই মারা যান আসাদ। হাসপাতালে নেওয়ার পথে মারা যান জাবের।

শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান বলেন, ভোরে নিহত হায়াত ও হাবিবুরের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুপুরের মৃত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com