1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
বন্দর থানা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সাভারে লাইসেন্সবিহীন ভেজাল পশু ওষুধ কারখানা: তথ্য সংগ্রহকালে সাংবাদিকদের ওপর হামলা ধুনটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৎস্যজীবী দলের আনন্দ মিছিল মাদক-জুয়া-কিশোর গ্যাং রুখতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান- উপ-পুলিশকমিশনার বেল্লাল হোসাইন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা  নগরকান্দায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে পালন পঞ্চগড়ে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৫০ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ছাত্রশিবির ‎সিংগাইরে আবিদুর রহমান খান রোমানের নেতৃত্বে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ফেনী সদর উত্তর ফতেপুরে গাছ কাটায় বাধা দেওয়ায় মা-মেয়ের ওপর হামলার অভিযোগ ফটিকছড়িতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড কাশিয়ানীতে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, দুই যুবক আটক

বন্দর থানা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৪, ১১:৫৬ পূর্বাহ্ণ

মোঃ শহিদুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ ফ্যাসিবাদী সরকারের দালাল মুক্ত সমাজ গঠন ও চাঁদাবাজ, দখলবাজ, ও নৈরাজ্যর প্রতিবাদে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৬ আগষ্ট রোজ সোমবার বিকাল ০৪ ঘটিকার সময় বিক্ষোভ মিছিলটি বন্দর থানাধীন ৩৮ নং ওয়ার্ড বাদামতলা ঈদগাহ মাঠ থেকে বের হয়ে ওয়ার্ডের বিভিন্ন সড়ক হয়ে ৩৮ নং ওয়ার্ড অফিস চত্বরে গিয়ে মিলিত সকলে একত্রিত হয়ে পথসভা করেন।
বন্দর থানা যুবদলের সভাপতি সফিউল আযমের সভাপতিত্বে ও সদস্য সচিব নেজাম উদ্দিনের সঞ্চালনায়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বন্দর থানা বিএনপির সভাপতি আলহাজ্ব হানিফ সওদাগর, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক হাজী জাহেদ হাসান,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি -হাসান মুরাদ, ৩৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাহেদ, সহ-সভাপতি কামরুজ্জামান,আলী আজম, যুগ্ম সম্পাদক মোঃ হোসেন মনা, বন্দর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াসিন, মোঃ মহিউদ্দিন সহ থানা ও ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন।
উক্ত পথসভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রভাবশালী নেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীর নির্দেশে এলাকার সকল ধরনের ফ্যাসিবাদী সরকারের দালাল মুক্ত সমাজ গঠন,ও চাঁদাবাজ, দখলবাজ, নৈরাজ্যকে ছাত্র জনতার পাশাপাশি বিএনপি’র সর্বস্তরের নেতাকর্মীরা শক্ত হাতে প্রতিহত করবেন।
তারা আরো বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির নাম ভাঙ্গিয়ে যদি কোন নেতা কিংবা কর্মীও দখলবাজ ও চাঁদাবাজির সাথে সম্পৃক্ত থাকেন তাহলে তাদের কে ও চিহ্নিত করে প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে। দলের স্বার্থে তাদেরকেও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করেন, এবং এ বিষয়ে সকল নেতাকর্মীকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে পথসভা শেষ করেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com