1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
বগুড়ায় স্নিগ্ধ বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

বগুড়ায় স্নিগ্ধ বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

reporter বায়েজিদ হোসেন, বিশেষ প্রতিনিধি,বগুড়া
calendar প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৩৪ অপরাহ্ণ

বগুড়ার গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নে অবস্থিত স্নিগ্ধ বেকারীতে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়।

অভিযানে দেখা যায়, বেকারিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত করা হচ্ছিল। এছাড়া খাদ্য মাটিতে ফেলে রাখা, খাদ্যপণ্যে নিষিদ্ধ স্যাকারিনের ব্যবহার, মোড়কীকরণে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন ট্যাগ ব্যবহার এবং কেক তৈরিতে কালিযুক্ত খবরের কাগজ ব্যবহারসহ গুরুতর অনিয়ম ধরা পড়ে।

এ সকল অপরাধের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ও ৪৪ ধারায় স্নিগ্ধ বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। অভিযানে সহায়তা করেন ক্যাবের সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেসা ফৌজিয়া ও জেলা পুলিশের একটি টিম।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com