1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ফ্রান্সের প্রেসিডেন্ট সঙ্গীতশিল্পী রাহুল আনন্দের স্টুডিওতে - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বঙ্গোপসাগরে মৌসুমী নিম্নচাপ, উপকূলে বৈরী আবহাওয়া ফুলবাড়ীতে ডোবার পানিতে পড়ে দুই বছরের শিশুর মৃত্যু ডাকবাংলোর পুকুরে ডুবে ঝরল মেধাবী ছাত্রের প্রাণ বোয়ালখালীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, অস্ত্রধারী ৫ জন গ্রেপ্তার খুলনা মহানগর যুবদলের নবগঠিত ৩১টি ওয়ার্ড ও ৩ টি ইউনিয়ন কমিটির পরিচিতি সভায় খালিশপুর থানা যুবদল জাতীয় সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত ফিলোন ফিড শরীয়তপুর ডিপোর উদ্বোধন অনুষ্ঠিত আত্রাই উপ জেলার ভ্রাম্যমান আদালতে মাদক সেবনের অভিযোগে দুইজনকে কারাদণ্ড প্রদান। র‍্যাবের পৃথক অভিযানে কক্সবাজারে হত্যা মামলার আসামি ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ফ্রান্সের প্রেসিডেন্ট সঙ্গীতশিল্পী রাহুল আনন্দের স্টুডিওতে

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৩, ২:১৬ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক

ঢাকা সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ গানের দল ‘জলের গান’-এর সঙ্গীতশিল্পী, গীতিকার ও বাদ্যযন্ত্রী রাহুল আনন্দের ধানমন্ডির বাসার নিজস্ব স্টুডিও পরিদর্শন করলেন। রোববার রাতে রাহুলের স্টুডিওতে যান তিনি। সেখানে দেড় ঘণ্টা অবস্থান করেন ফরাসি প্রেসিডেন্ট।

পরে সাংবাদিকদের রাহুল আনন্দ জানান, শিল্পী ও শিল্পের প্রতি আগ্রহ থেকে তার স্টুডিওতে এসেছেন ফরাসি প্রেসিডেন্ট। তিনি মুগ্ধ হয়ে গান শুনেছেন। নিজে বাঁশি বাজিয়েছেন। এছাড়া ম্যাক্রোঁকে একটি একতারা উপহার দিয়েছেন রাহুল আনন্দ। তিনি আরও জানান, বাংলাদেশের ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করেছি তার সামনে। বাংলাদেশের সঙ্গে ফ্রান্সের সংস্কৃতি বিনিময় নিয়ে আলাপ হয়েছে।

রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রধানমন্ত্রীর দেয়া নৈশভোজ শেষে ধানমন্ডিতে রাহুল আনন্দের স্টুডিওতে যান ফরাসি প্রেসিডেন্ট। রোববার রাত সাড়ে ১১টা থেকে রাত একটা পর্যন্ত অবস্থান শেষে আবার হোটেলে ফিরে যান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com