1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
ফুলবাড়ীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের ১৫ সদস্যের কমিটি ঘোষণা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কাশিয়ানীতে র‌্যাব সদস্যের দাপটে অসহায় ১০ পরিবার মাদকবিরোধী কমিটির সদস্যের ওপর হামলা: শাকুয়াইয়ে মানববন্ধন ও বিচার দাবি পটিয়ায় এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন ইসলামী ছাত্রশিবির আগৈলঝাড়ায় গোপনে কচ্ছপ বিক্রির সময় ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড ফুলবাড়ীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের ১৫ সদস্যের কমিটি ঘোষণা টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি বাবুল গ্রেফতার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে (বিজিবি) ঘোড়াঘাটে গাঁজা গাছসহ এক যুবককে গ্রেপ্তার নন্দীগ্রামের এসিল্যান্ড রোহানের পদোন্নতি, মন্ত্রণালয়ে বদলি নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রি: আইনশৃঙ্খলা কমিটিতে প্রশ্নের পর মামলা সৃজনের আশ্বাস

ফুলবাড়ীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের ১৫ সদস্যের কমিটি ঘোষণা

reporter মোঃ ইসমাইল হোসাইন, ফুলবাড়ী (কুড়িগ্রাম)
calendar প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৮ অপরাহ্ণ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের উপজেলা শাখার ১৫ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। পূর্বের কমিটি বিলুপ্ত করে ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে ৩১ আগস্ট ২০২৭ পর্যন্ত এক বছরের জন্য নতুন কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সংগঠনের চেয়ারম্যান মো. খায়রুল আলম রফিক ও যুগ্ম সচিব খাইরুল ইসলাম আল আমিন স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে এ কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে মো. শাহজামাল শাওনকে সভাপতি ও মো. বদরুজ্জামান বিপ্লবকে সাধারণ সম্পাদক করা হয়েছে। সহ-সভাপতি মো. ইয়াকুব আলী সরকার এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন। সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, অর্থ সম্পাদক মো. মমিনুল ইসলাম প্রামাণিক, দপ্তর সম্পাদক মো. সুমন মিয়া, প্রচার সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. আলিনুর ইসলাম, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. খুরশিদুল হক এবং ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক মো. হাসানুর রহমান। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. শাহজালাল ও মো. সাইফুর রহমান।
নবগঠিত কমিটির নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক নির্যাতন, হয়রানি, হুমকি কিংবা অন্য কোনো প্রতিবন্ধকতার শিকার হলে তাঁর পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করবে সংগঠনটি।
তাঁরা বলেন, ফুলবাড়ীতে কর্মরত সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও পেশাগত সম্প্রীতি বাড়ানোর পাশাপাশি বস্তুনিষ্ঠ, তথ্যনির্ভর ও দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ তৈরিতে নতুন কমিটি ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com