1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার, অপহরণ মামলায় ০৩ আসামি গ্রেফতার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
সততা, শিক্ষা ও উন্নয়নের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান প্রার্থী মো: আশিকুর রহমান রাঙ্গামাটিতে আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের নবগঠিত জেলা কমিটির প্রথম মতবিনিময় সভা শত শত গ্যাসচালিত গাড়ির দীর্ঘ লাইন, অথচ শত সিলিন্ডার ভর্তি কোম্পানির কভার ভ্যানে গ্যাস দেওয়ার অভিযোগ গৌরনদী নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে প্রাণ গেল এক যুবতীর ধামইরহাটে মাদক চক্রে মামা-ভাগিনা, অপরাধের নেপথ্যে ট্যাপেন্টাডল জমি সংক্রান্ত বিরোধে আখানগড়ে সীমানা প্রাচীর ভাঙচুর, ভাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার, অপহরণ মামলায় ০৩ আসামি গ্রেফতার কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ৯০ হাজার ইয়াবা , নগর ত্রিশ লক্ষ টাকা সহ ৩ জন আটক মণিরামপুরে সরকারি রাস্তা দখল করে ঘেরের বাঁধ, ভোগান্তিতে পুণ্যার্থীরা: তদন্তের আশ্বাস ইউএনও’র কুষ্টিয়ায় হেলিকপ্টার থেকে নামলেন মেয়র প্রার্থীর ভাই, ওসির ফুলেল শুভেচ্ছায় সমালোচনার ঝড়

ফুলপুরে নিখোঁজ যুবকের দেহাবশেষ উদ্ধার, অপহরণ মামলায় ০৩ আসামি গ্রেফতার

reporter সেকান্দর আলী (ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি)
calendar প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৩০ অপরাহ্ণ

ময়মনসিংহের ফুলপুরে নিখোঁজ যুবক মোঃ রাশিদুল ইসলাম (১৯) কে অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় দায়ের করা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে ফুলপুর থানা পুলিশ।

গোয়েন্দা তথ্য ও ডিজিটাল যোগাযোগ বিশ্লেষণের মাধ্যমে গত ০৬/০৯/২০২৬ তারিখে ০৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামি জসিম উদ্দিনের দেওয়া তথ্যের ভিত্তিতে নিখোঁজ যুবক মোঃ রাশিদুল ইসলামের মাথার খুলিসহ শরীরের বিভিন্ন হাড় এবং তার পরিধেয় একটি প্যান্ট ও গেঞ্জি উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত দেহাবশেষের সুরতহাল প্রস্তুত, ডিএনএ আলামত সংরক্ষণ এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য মর্গে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।আসামিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

মামলা রেফারেন্স,ফুলপুর থানার মামলা নং-১৭, তারিখ-২৫/০৮/২০২৬ খ্রিঃ; ধারা-৩৬৪/৩৮৫ পেনাল কোড।

গ্রেফতারকৃত আসামিদের পরিচিতি:
১। জসিম উদ্দিন (২৪), পিতা-রিয়াজ উদ্দিন, মাতা-হাসিনা খাতুন, সাং-কুকাইল ১ম খণ্ড, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ।
২। রফিক ওরফে রফিদ (২৮), পিতা-মোঃ ছাবেদ আলী @ মিঠু, সাং-কুকাইল ১ম খণ্ড, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ।
৩। মোজাম্মেল (২৭), পিতা-মৃত আঃ রহিম, সাং-কুকাইল ১ম খণ্ড, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com