1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
ফটিকছড়িতে বাড়ির চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বিরলের বুনিয়াদপুর সিনিয়র (আলিম) মাদরাসা এর নবনির্মিত ৪ তলা ভবনের শুভ উদ্বোধন বিরলে সাবেক স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হয়ে নারীর মৃত্যু, ঘাতক আটক রাস্তার সংস্কার কাজ উদ্বোধনের পাঁচ ঘণ্টার মধ্যেই সংসদ সদস্যের নামফলক উধাও, কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন ভাঙ্গুড়ায় বাংলাদেশ স্কাউটসের প্রথম উপজেলা ডে ক্যাম্প অনুষ্ঠিত মোহনপুরে ২৬৩ কৃষকের কাছ থেকে ৭৮৫ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ ‎বিলিং সফটওয়্যার আপগ্রেডেশন: ৩–৭ আগস্ট বিদ্যুৎ বিল পরিশোধ ও নতুন সংযোগ আবেদন বন্ধ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ভাঙ্গুড়ায় জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহাম্মদ জাকারিয়ার বসতঘরের নির্মাণকাজ পরিদর্শন করেন ইউএনও ‎বিভিন্ন পরিচয়ে বাড়িতে ঢুকে প্রতারণার অভিযোগ, দক্ষিণ আইচাবাসীকে সতর্ক থাকার আহ্বান পুলিশের পুলিশের উপস্হিতিতে দেশীয় অস্ত্র দেখিয়ে হত্যার হুমকি দেওয়া আসামি এসকে শফিকের জামিন লাভ

ফটিকছড়িতে বাড়ির চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ১২ জুন, ২০২৪, ৬:৫৭ অপরাহ্ণ

আব্দুল কাদর চৌধুরী, ফটিকছড়ি প্রতিনিধি: উপজেলা ফটিকছড়ির দক্ষিন সুন্দরপুর গ্রামের হাজী বাছা মিঞা বাড়ির চলাচলের পথ বন্ধ করে দিয়েছে আজগর আলী গং। মোহাম্মদ শফি গং অভিযোগে জানান, পূর্ব শত্রুতার জের ধরে মৃত আহমদর রহমানের পুত্র আজগর আলী শফি গংদের বাড়ির একমাত্র চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় উক্ত বাড়ির লোকজন চলাফেরা করতে খুবই অসুবিধার সম্মূখীন হয়ে পড়েছে। এ ঘটনায় দুপক্ষের মধ্যে মামলা-অভিযোগ হলেও আজগর আলী আইনগত ব্যবস্থা অমান্য করে জোরপূর্বকভাবে একমাত্র বাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছে বলে শফি গং জানান। শফি গং আরো জানান, স্থানীয় চেয়ারম্যান মো: শাহনেওয়াজ সরেজমিনে তদন্তপূর্বক আজগর আলী গংদের কে উক্ত রাস্তা বন্ধ না করার নির্দেশ প্রদান করেছে। বর্তমানে আজগর আলী গং স্থানীয় চেয়ারম্যানের আদেশ নির্দেশ অমান্য করে উক্ত বাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। ফলে দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ চলছে। হাজী বাছা মিঞ্রা পরিবারের সকল সদস্যরা উক্ত পথ উন্মুক্ত করে চলাচলের জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কতৃপক্ষের নিকট আকুল আবেদন জানান।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com