1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ফটিকছড়ি ও ভূজপুর থানা পুলিশের যৌথ অভিযান: ২ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বেতাগীতে ঘনঘন লোডশেডিং, দুর্ভোগে সাধারণ গ্রাহক গোসাইরহাট পৌরসভা যুবদলের সভাপতি পদে জনপ্রিয়তায় শীর্ষে এস. এম পাপেল ক্ষমতার দাপটে আইন-কানুন তোয়াক্কা করছে না সাজু গংরা ফটিকছড়ি ও ভূজপুর থানা পুলিশের যৌথ অভিযান: ২ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড উত্তরায় স্বল্প খরচে স্বাস্থ্যসেবা, প্রসূতি ও শিশু চিকিৎসায় বিশেষ গুরুত্ব রাজনৈতিক বিবেচনায় ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়নি, ভবিষ্যতেও করা হবে না : অর্থমন্ত্রী দুর্গাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ফটিকছড়ি উত্তর উপজেলা প্রেসক্লাব কমিটি গঠন নিয়ে আলোচনা সভা  আড়াইহাজারে কবি নজরুল স্কুল এন্ড কলেজে ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন ও নজরুল বর্ষ উদযাপনে এমপি আজাদ কয়রার তেতুলতলা বাজারে টিসিবির সাশ্রয়ী পণ্য বিক্রি শুরু, স্বস্তিতে শত শত নিম্নআয়ের পরিবার

ফটিকছড়ি ও ভূজপুর থানা পুলিশের যৌথ অভিযান: ২ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

reporter শিকু উরাং, ফটিকছড়ি:
calendar প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২৬, ৩:২৬ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশ ও প্রশাসনের যৌথ মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবা সেবনরত অবস্থায় ২ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। ২৯ আগস্ট ২০২৬, শনিবার সকাল ০৯:০০ ঘটিকা থেকে দুপুর ১২:০০ ঘটিকা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় ভূজপুর থানা পুলিশ ও ফটিকছড়ি থানা পুলিশের যৌথ সহযোগিতায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান চালায় পুলিশ। অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় (গাঁজা ও ইয়াবা) দুইজনকে হাতেনাতে আটক করা হয়। পরে আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।মোবাইল কোর্ট আটককৃতদের মধ্যে একজনকে ১৫ দিন এবং অপরজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এছাড়া তাদের সর্বমোট ২০০ টাকা অর্থদণ্ড করা হয়। সাজাপ্রাপ্তদের বিরুদ্ধে পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে। অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্য ঘটনাস্থলেই বিনষ্ট করা হয়।মাদক নির্মূলে ভূজপুর ও ফটিকছড়ি থানা পুলিশের এমন যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com