নারায়নগঞ্জের আড়াইহাজারে কবি নজরুল স্কুল এন্ড কলেজের নব নির্মিত ৪ তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও ২৭ তম নজরুল বর্ষ পূর্তি অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ: এমপি নজরুল ইসলাম আজাদ । নারায়নগঞ্জ- ২( আড়াইহাজার) বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাখাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন।২০২৬ অর্থ বছরের জাতীয় বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ।
শনিবার বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের কবি নজরুল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে প্রতিষ্ঠানের নবনির্মিত ৪ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনে উদ্বোধনী অনুষ্ঠান ও ২৭ তম নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি নজরুল ইসলাম আজাদ বলেন, “বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষাখাতের উন্নয়ন নিশ্চিত করা ছাড়া বিকল্প নেই। বাজেটে যে বরাদ্দ রাখা হয়েছে, আড়াইহাজারের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যেন তার সর্বোচ্চ সুফল ভোগ করতে পারে, সে জন্য আমি নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতে ও সর্বোচ্চ সচেষ্ট থাকব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আড়াইহাজারের জন মানুষের জননন্দিত জননেতা জাতীয় সংসদ সদস্য নারায়নগঞ্জ – ২ নজরুল ইসলাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)মোঃ আসাদুর রহমান এবং কবি নজরুল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নার্গিস আক্তার, এ সময় অতিথিদের ফুল দিয়ে বরন করে নিয়েছেন কবি নজরুল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীগন।
আড়াই হাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের কবি নজরুল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে কলেজের নবনির্মিত ৪ তলা ভবনের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে শনিবার বিকাল ৪ ঘটিকার সময় ২৯ শে আগষ্ট ২০২৬ইং তারিখে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ -২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সফর আলী কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আবুল কাশেম মোল্লা। প্রধান বক্তা- হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন এর চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষা- অনুরাগী ব্যক্তি ও সমাজ সেবক মোঃ রাকিবুল ইসলাম রাকিব। অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান ফাউন্ডেশন এর উপদেষ্টা এবং এম পি নজরুল ইসলাম আজাদ সাহেবের সহধর্মিনী নাইমা নুসরাত জিনিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুর রহমান।
কবি নজরুল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নার্গিস আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইউসুফ আলী ভূঁইয়া, আড়াইহাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জুয়েল আহমেদ জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, নারায়ণগঞ্জ জেলা কৃষকদলের সাধারন সম্পাদক মোঃ আলম, আড়াই হাজার পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন। উপজেলা কৃষক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেন সাকিব।
খাগকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বেলায়েত হোসেন, খাগকান্দা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া, আড়াই হাজার উপজেলার সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, খাগকান্দা ইউনিয়ন যুবদলের সভাপতি এম জাহিদ হাসান মঞ্জু, খাগকান্দা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন সহ আড়াই হাজার উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীবৃন্দ ও খাগকান্দা ইউনিয়ন বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতাকর্মীবৃন্দ এবং কর্মী সমর্থকগন।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি গন, খাগকান্দা কবি নজরুল স্কুল এন্ড কলেজের বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।