1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
ফখরুলের আসনে হিরো আলমের নির্বাচনী ঘোষণা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
শেরপুর সদরে ১০ দিনব্যাপী ফিস্টুলা ক্যাম্পেইন শুরু খুলনার বারোআড়িয়া – ডুমুরিয়া সড়ক যেন মরণফাঁদ প্রতিদিন দুর্ভোগ হাজারো মানুষের ঘোড়াঘাটে সার বিক্রয়ে অনিয়ম: ৩ ব্যবসায়ীকে জরিমানা এমপি সাদিক রিয়াজ পিনাক চৌধুরীর অর্থায়নে কাঠের সেতু নির্মাণ: বিরলে অবসান হলো হাজারো মানুষের দুর্ভোগের ইলিশের আকাল ভরা মৌসুমে, নিষিদ্ধ জাল ও নাব্যতা সংকটই দায়ী মাছ চাষে বিশেষ অবদানে জাতীয় মৎস্য পদকের স্বর্ণপদক পেলেন দীঘিনালার শাহজাহান সিলেটের বিয়ানীবাজারে মাদকসহ পৃথক মামলার ৫ আসামী গ্রেফতার র‍্যাবের অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও হেরোইনসহ সন্ত্রাসী গ্রেপ্তার দিনাজপুর-২ আসনের এমপি সাদিক রিয়াজ পিনাক চৌধুরীকে বিরল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সংবর্ধনা যুক্তরাজ্যে মরগান হিল সলিসিটর্সের পরিচালক হলেন ছাতকের কৃতি সন্তান ব্যারিস্টার মাহবুবুর রহমান সুমন

ফখরুলের আসনে হিরো আলমের নির্বাচনী ঘোষণা

reporter মোঃ ইমরান গাজী
calendar প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬, ৪:২৮ অপরাহ্ণ

বিএনপির সাবেক মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সংসদীয় আসন ঠাকুরগাঁও-১ (সদর) শূন্য হলে সেখানে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম।

রোববার গণমাধ্যমকে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন হিরো আলম। এর আগে তিনি সাতক্ষীরার একটি আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে ঠাকুরগাঁও-১ আসন শূন্য হওয়ার বিষয়টি আগে জানা থাকলে সাতক্ষীরায় প্রার্থী হওয়ার ঘোষণা দিতেন না বলে জানান তিনি।

হিরো আলম বলেন, ‘আমার এলাকার লোকজন বলছেন, আমি বগুড়ার ছেলে। আমি যেন উত্তরাঞ্চলেই থাকি। এই চিন্তা থেকেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের ঠাকুরগাঁও-১ আসনে প্রার্থী হব।’

তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশ নেবেন।
তবে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি। মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাইসহ নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক কার্যক্রমও শুরু হয়নি। ফলে হিরো আলমের প্রার্থিতা এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি।

উপনির্বাচনের তফসিল ঘোষণা হলে মনোনয়নপত্র জমা ও যাচাই-বাছাই শেষে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরপরই স্পষ্ট হবে ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনী মাঠে কারা থাকছেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com