1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
শেরপুর সদরে ১০ দিনব্যাপী ফিস্টুলা ক্যাম্পেইন শুরু - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বদলির আদেশ উপেক্ষা করে সিএফ কার্যালয়ে দাপুটে হিসাবরক্ষক ইউছুপ পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের ১১ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরন চকরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত কসবায় উঠান বৈঠকে সরকারি সেবা ও জনসচেতনতার বার্তা শেরপুর সদরে ১০ দিনব্যাপী ফিস্টুলা ক্যাম্পেইন শুরু খুলনার বারোআড়িয়া – ডুমুরিয়া সড়ক যেন মরণফাঁদ প্রতিদিন দুর্ভোগ হাজারো মানুষের ঘোড়াঘাটে সার বিক্রয়ে অনিয়ম: ৩ ব্যবসায়ীকে জরিমানা এমপি সাদিক রিয়াজ পিনাক চৌধুরীর অর্থায়নে কাঠের সেতু নির্মাণ: বিরলে অবসান হলো হাজারো মানুষের দুর্ভোগের ইলিশের আকাল ভরা মৌসুমে, নিষিদ্ধ জাল ও নাব্যতা সংকটই দায়ী মাছ চাষে বিশেষ অবদানে জাতীয় মৎস্য পদকের স্বর্ণপদক পেলেন দীঘিনালার শাহজাহান

শেরপুর সদরে ১০ দিনব্যাপী ফিস্টুলা ক্যাম্পেইন শুরু

reporter মো: রিয়াজ ,শেরপুর
calendar প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬, ৬:৩০ অপরাহ্ণ

২০৩০ সালের মধ্যে দেশব্যাপী প্রসবজনিত ফিস্টুলা নির্মূলের লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে শেরপুর সদর উপজেলায় শুরু হয়েছে ১০ দিনব্যাপী বিশেষ ফিস্টুলা ক্যাম্পেইন। ১৫ আগস্ট থেকে শুরু হওয়া এ ক্যাম্পেইন চলবে ২৫ আগস্ট পর্যন্ত।

গত শনিবার (১৫ আগস্ট) ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাজহারুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে MODC, সকল স্বাস্থ্য পরিদর্শক (HI), সহকারী স্বাস্থ্য পরিদর্শক (AH) এবং স্বাস্থ্য সহকারীরা (HA) উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন CIPRB-এর জেলা কোঅর্ডিনেটর শারমিনা পারভীন।

ক্যাম্পেইন চলাকালে মাঠকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সম্ভাব্য ফিস্টুলা রোগী শনাক্ত করবেন। শনাক্ত রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হবে। এছাড়া রোগী শনাক্তকারী মাঠকর্মীকে প্রতি রোগীর জন্য এক হাজার টাকা করে সম্মানী দেওয়া হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নিরাপদ প্রসব, দক্ষ স্বাস্থ্যকর্মীর উপস্থিতি এবং প্রসবকালীন জটিলতা দেখা দিলে দ্রুত রেফারেল সেবা নিশ্চিত করার মাধ্যমে প্রসবজনিত ফিস্টুলা প্রতিরোধ করা সম্ভব। এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসার আওতায় আনতে মাঠপর্যায়ে এ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com