1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
র‍্যাবের অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও হেরোইনসহ সন্ত্রাসী গ্রেপ্তার - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কসবায় উঠান বৈঠকে সরকারি সেবা ও জনসচেতনতার বার্তা শেরপুর সদরে ১০ দিনব্যাপী ফিস্টুলা ক্যাম্পেইন শুরু খুলনার বারোআড়িয়া – ডুমুরিয়া সড়ক যেন মরণফাঁদ প্রতিদিন দুর্ভোগ হাজারো মানুষের ঘোড়াঘাটে সার বিক্রয়ে অনিয়ম: ৩ ব্যবসায়ীকে জরিমানা এমপি সাদিক রিয়াজ পিনাক চৌধুরীর অর্থায়নে কাঠের সেতু নির্মাণ: বিরলে অবসান হলো হাজারো মানুষের দুর্ভোগের ইলিশের আকাল ভরা মৌসুমে, নিষিদ্ধ জাল ও নাব্যতা সংকটই দায়ী মাছ চাষে বিশেষ অবদানে জাতীয় মৎস্য পদকের স্বর্ণপদক পেলেন দীঘিনালার শাহজাহান সিলেটের বিয়ানীবাজারে মাদকসহ পৃথক মামলার ৫ আসামী গ্রেফতার র‍্যাবের অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও হেরোইনসহ সন্ত্রাসী গ্রেপ্তার দিনাজপুর-২ আসনের এমপি সাদিক রিয়াজ পিনাক চৌধুরীকে বিরল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সংবর্ধনা

র‍্যাবের অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও হেরোইনসহ সন্ত্রাসী গ্রেপ্তার

reporter মোঃকামরুল হাসান, নারায়ণগঞ্জ
calendar প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ

ডেমরায় র‍্যাব-১১-এর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও হেরোইনসহ রনি ভূঁইয়া (৩২) নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) রাত ২টা ৩০ মিনিটে ডেমরা-নারায়ণগঞ্জ সড়ক সংলগ্ন মধ্য হাজীনগর এলাকার একটি বাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাব-১১, সিপিএসসির একটি বিশেষ দল। এ সময় রনিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তার দেখানো ওয়ারড্রব থেকে একটি বিদেশি পিস্তল, একটি খেলনা পিস্তল, আট রাউন্ড গুলি ও ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ছাড়া তার বাসা তল্লাশি করে দুটি ওয়াকিটকি, দুটি হ্যান্ড মাইক ও একটি ইলেকট্রিক শকারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তার রনি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার হাসান ভূঁইয়ার ছেলে। সে ডেমরা, আড়াইহাজারসহ বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় চারটি ডাকাতি ও একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে।

র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. নাঈম উল হক জানান, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com