1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
পৃথিবীটা দেখা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
তেঁতুলিয়ায় মাদ্রাসাছাত্রী অপহরণের ৮ দিন পরও মেলেনি খোঁজ, বাবা-মায়ের আহাজারি গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ পালি খুলনা পিএমজি অফিসের চোরাই গাছ ট্রাকে লোড, রাতে সরানোর ছক ফেনী শর্শদীতে ইউনিয়ন যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি দ্বিতীয় দিনে স্কুল ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন ‘উপজেলা প্রশাসন গ্রন্থাগার’ নামের প্রতিবাদে মানববন্ধন, ঐতিহ্য রক্ষার দাবি যুবসমাজকে বাঁচাতে সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, ফুলবাড়ীতে বিপুল মাদক জব্দ নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকার নিচে প্রাণ হারালেন বাইক চালক কেশবপুরে তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা, মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রবীণ সাংবাদিকদের মৃত্যুতে বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদের শোক সভা ঈশ্বরদীতে শিক্ষার্থীকে শাসন করায় শিক্ষিকাকে মারধরের অভিযোগ, থানায় মামলা

পৃথিবীটা দেখা

reporter মোঃ আতিকুর রহমান মিরন
calendar প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ৪:৪৩ অপরাহ্ণ

তাং- ২৮-০৬-২০২৬বাবা আমার অক্সিজেন
মা আমার নিঃশ্বাস,
তাদের উছিলায় পৃথিবীটা দেখা
এটাই মোর বিশ্বাস।

যখন বাবা হারিয়ে গেলেন
সরে গেল মাথার ছাতা,
কেউ এখন ডাকে না আর
এইযে বাবা সোনা।

কখন যেন হারিয়ে যায়
আমার বাঁচার নিঃশ্বাস,
বয়স এখন সতের কাছে
আমার হৃদয়ের স্পন্দন।

স্রষ্টার কাছে প্রার্থনা মোর
কেড়ে নিও না নিঃশ্বাস,
কেমন করে বাঁচবো আমি
হারিয়ে গেলে নিঃশ্বাস।

সকাল বিকাল নিঃশ্বাস নেই
মায়ের ধুলো মেখে,
তাইতো আমি বেঁচে আছি
এইতো অবশেষে।

হাজার বছর অক্সিজেন
যেন নিতে পারি,
আমার মা আমার কাছে
সবচেয়ে বেশি দামি।

হোক না সে কালো কিংবা
হোকনা সে সাদা,
আমার মা আমার কাছে
রঙিন স্বপ্ন আঁকা।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com