1. [email protected] : Ghoshana Desk :
  2. [email protected] : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. [email protected] : Masud Khan : Masud Khan
পিস্তল পরিষ্কার করতে গিয়ে গুলিবিদ্ধ রাজশাহী পুলিশের এসআই - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গাজীপুরে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে নির্যাতন চালিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ। চাটমোহরে ঘোড়া ফজলুর বিরুদ্ধে মামলা। পাঁচ মাদক সেবীর কারাদন্ড মেসার্স মাসকুরা ট্রেডার্সের জেসমিনের বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধন, টাকা ফেরত ও শাস্তির দাবি চৌদ্দগ্রামে জামায়াতে ইসলামীর কর্মীর যুবদলে যোগদান খুলনায় হেলদি সিটি ফোরামের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে বাঙ্গালহালিয়াতে মানববন্ধন গফরগাঁওয়ে বজ্রপাতে নিহত ১ জলঢাকায় তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন

পিস্তল পরিষ্কার করতে গিয়ে গুলিবিদ্ধ রাজশাহী পুলিশের এসআই

reporter মোঃ সোহেল রানা, রাজশাহী ব্যুরো
calendar প্রকাশিত: ২৮ আগস্ট, ২০২৫, ১:৪৫ অপরাহ্ণ

রাজশাহীতে অস্ত্র পরিষ্কার করার সময় রাজশাহী মেট্রপলিটন পুলিশের কাটাখালী থানার এক কর্মকর্তা দুর্ঘটনাবশত গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাটি ঘটেছে বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আহত পুলিশ কর্মকর্তা হলেন ওয়ারেস আলী (৪৫)। তিনি নিজ নামে ইস্যুকৃত পিস্তল পরিষ্কার করার সময় দুর্ঘটনাবশত ডান পায়ের হাঁটুর উপরে গুলিবিদ্ধ হন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক ডা. শংকর কুমার বিশ্বাস জানান, পরে ওয়ারেস আলীকে ৩১নং ওয়ার্ডে ভর্তি করা হয় এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন।

কাটাখালী থানার ওসি আব্দুল মতিন জানান, পিস্তলটি নিজেই পরিষ্কার করার সময় অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটেছে। তিনি বর্তমানে রামেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং অবস্থা মোটামুটি ভালো।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com