1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
পালিত হাঁস জবাই করে খাওয়ার অভিযোগ,সালিশ চাইলে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
রিমঝিম ছন্দে, বর্ষা আনন্দে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো ‘বর্ষা উৎসব ১৪৩৩’অনুষ্ঠিত, ময়মনসিংহ সদরে উন্নয়ন প্রকল্পের গুণগত মান যাচাইয়ে ইউএনও’র পরিদর্শন মুলাদীতে অযত্ন-অবহেলায় ঐতিহাসিক উন্নয়ন কাজের নামফলক, সংরক্ষণের দাবি প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু নিজ হাতে ঝাড়ু হাতে মোহনপুরের ইউএনও, পরিচ্ছন্নতায় দৃষ্টান্ত পায়ের মোজায় বিশেষ কৌশলে লুকানো ২ হাজার ইয়াবাসহ আটক ১ সড়ক নিরাপত্তায় বিশেষ অবদান রাখায় নিসচা বিশেষ সম্মাননা পেলেন লায়ন গনি মিয়া বাবুল পালিত হাঁস জবাই করে খাওয়ার অভিযোগ,সালিশ চাইলে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলা ঝিনাইগাতীতে ৬০০ বোতল ভারতীয় মদ আটক ধনবাড়ীতে অটো-রিকশার ভাড়া বাড়তি, সাধারণ মানুষের পকেটে টান – চলাচলে চরম ভোগান্তি

পালিত হাঁস জবাই করে খাওয়ার অভিযোগ,সালিশ চাইলে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলা

reporter মোঃ রায়হান পারভেজ নয়ন, ডিমলা নীলফামারী
calendar প্রকাশিত: ৮ আগস্ট, ২০২৬, ১:৫০ অপরাহ্ণ

নীলফামারী সদর উপজেলার টুপামারী ইউনিয়নের চৌধুরী পাড়া ৫ নং ওয়াডের মোঃ আতারুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তির বাড়িতে পালিত কয়েকটি  হাঁস ধরে জবাই করে খেয়ে ফেলে প্রতিবেশী পক্ষ। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার স্থানীয় ইউনিয়ন সদস্য মোঃ আবুল কালামকে (হুদুম) বিষয়টি অবগত করে বিচার চান।  ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায় ইউপি সদস্য আবুল কালাম বিষয়টি সমাধান না করে উল্টো প্রতিপক্ষকে উস্কানি দিয়ে থাকেন।যার পরিপ্রেক্ষিতে ঘটনার সাতদিন পর ০৭ আগস্ট শুক্রবার আনুমানিক  রাত ১০ টার সময় অভিযুক্ত পক্ষ ক্ষুব্ধ হয়ে ভুক্তভোগী পরিবারের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ভুক্তভোগী পরিবারের মোঃ আতারুল রহমান  (৬০) মোঃ সাকিব  ইসলাম (৩০) মোছাঃস্নৃতি আকতার (২৫) মোঃরাকিব হোসেন সহ  কয়েকজন গুরুতর  আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  ভুক্তভোগী পরিবারের অভিযোগ, হামলায় মোঃনুরুজ্জামান (৫০) মোঃআলি হোসেন  ( ৩৫) মোঃআতিয়ার (২৮) মোঃমোরসালিন(২৬) মোঃআমিন( ২৪) মোছা: আলেয়া( ৫০) মোছাঃজহুরা(৩৫)  সহ আরও অজ্ঞাতনামা কয়েকজন অংশ নেন। হামলাকারীদের বিরুদ্ধে আইনগতব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন  ভুক্তভোগী  পরিবার।স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত সন্ত্রাসী হামলার উস্কানীদাতা ইউপি সদস্য  মোঃ আবুল কালাম  বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর।তার বিরুদ্ধে নীলফামারী সদর  থানায় কয়েকটি মামলা চলমান আছে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com