1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. backupadmin@wordpress.com : backupadmin :
  3. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  4. system@openreplay.com : wp-backup :
পালংখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন - ৯ নং ওয়ার্ডে এম মোক্তার আহমেদের মতবিনিময় সভা, চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা। - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
কাশিয়ানীতে র‌্যাব সদস্যের দাপটে অসহায় ১০ পরিবার মাদকবিরোধী কমিটির সদস্যের ওপর হামলা: শাকুয়াইয়ে মানববন্ধন ও বিচার দাবি পটিয়ায় এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন ইসলামী ছাত্রশিবির আগৈলঝাড়ায় গোপনে কচ্ছপ বিক্রির সময় ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড ফুলবাড়ীতে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের ১৫ সদস্যের কমিটি ঘোষণা টেকনাফে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক কারবারি বাবুল গ্রেফতার ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ করেছে (বিজিবি) ঘোড়াঘাটে গাঁজা গাছসহ এক যুবককে গ্রেপ্তার নন্দীগ্রামের এসিল্যান্ড রোহানের পদোন্নতি, মন্ত্রণালয়ে বদলি নীলফামারীর হাজীগঞ্জে খাসজমি দখল ও বিক্রি: আইনশৃঙ্খলা কমিটিতে প্রশ্নের পর মামলা সৃজনের আশ্বাস

পালংখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন – ৯ নং ওয়ার্ডে এম মোক্তার আহমেদের মতবিনিময় সভা, চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা।

reporter ‎মোঃ হারুন অর রশিদ, উখিয়া প্রতিনিধি  (কক্সবাজার)
calendar প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩০ অপরাহ্ণ

‎আসন্ন ৫ নং পালংখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সমগ্র এলাকার সামগ্রিক উন্নয়ন ও অবহেলিত জনপদকে মডেল ইউনিয়নে রূপান্তরের লক্ষ্যে সর্বস্তরের জনগণকে নিয়ে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ সেপ্টেম্বর রাত ৮টায় উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে চেয়ারম্যান পদপ্রার্থী এম মোক্তার আহমেদের নিজ বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

‎মাওলানা আইয়ুবউল ইসলামের কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার আনুষ্ঠানিক সূচনা ঘটে। অনুষ্ঠানে ৯ নম্বর ওয়ার্ডের প্রবীণ মুরুব্বি, স্থানীয় সর্দার, খেটে খাওয়া সাধারণ মানুষ, ছাত্র-যুবসমাজ এবং বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এছাড়া পর্দার আড়াল থেকে স্থানীয় নারীদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

‎সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম মোক্তার আহমদ। তিনি ছাড়া আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল ও তাঁতী দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ।

‎সভায় বক্তব্য প্রদানকালে চেয়ারম্যান পদপ্রার্থী এম মোক্তার আহমদ বলেন, “আপনাদের প্রত্যক্ষ সমর্থন ও মতামত পেলে আমি আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। সাধারণ মানুষের সেবা করা এবং এই অবহেলিত পালংখালীকে একটি আধুনিক ও বৈষম্যহীন মডেল ইউনিয়নে রূপান্তর করাই আমার মূল লক্ষ্য। জনগণের ঐক্যবদ্ধ সহযোগিতা ছাড়া এই পরিবর্তন সম্ভব নয়।”

‎উপস্থিত স্থানীয় মুরুব্বি ও রাজনৈতিক ব্যক্তিত্বরা তাঁদের বক্তব্যে প্রার্থীর প্রতি পূর্ণ একাত্মতা প্রকাশ করেন। দীর্ঘদিন ধরে অবহেলিত এ জনপদের সার্বিক পরিবর্তনের জন্য দল-মত নির্বিশেষে একতাবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন তাঁরা। উপস্থিত সকলের সুচিন্তিত পরামর্শ ও অভূতপূর্ব সমর্থনের ভিত্তিতে উক্ত সভা থেকেই পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এম মোক্তার আহমেদের চূড়ান্ত প্রার্থিতা ঘোষণা করা হয়।

‎যদিও সভাটি ৯ নং ওয়ার্ডের বাসিন্দাদের নিয়ে আয়োজিত হয়েছিল, তবে আলোচনার মূল ফোকাস ছিল পুরো ৫ নং পালংখালী ইউনিয়নের সুষম অগ্রগতি, মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ৯ নং ওয়ার্ড থেকে সূচনা হওয়া এই ঐক্যের বার্তা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে দিয়ে একটি নতুন ও সুন্দর পালংখালী উপহার দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com