1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময় - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
ফেনী সীমান্তে বিজিবির অভিযানে ২ কোটি ৩৮ লাখ টাকার ভারতীয় শাড়ি ও দুটি যানবাহন জব্দ বরিশালের সদর উপজেলায় সিন্ডিকেট জুটি: ইউএনও ফরিদা সুলতানার তদবিরে গোপালগঞ্জের সাদিকুর রহমান উপজেলা প্রকৌশলী ছাতকে চৈলতার ঢালায় চেলা নদীর পাড় কেটে অবৈধ বালু উত্তোলন ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা পারিবারিক কলহের জেরে বিষ পানে প্রাণ হারালেন মিম আক্তার গাজীপুর জেলা প্রশাসকের উদ্যোগে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে সরকারি চাল বিতরণ লালমনিরহাটে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, অনিয়মে জরিমানা শ্যামনগরে জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে লিডার্স -এর প্রকল্পের উপজেলা অবহিতকরণ সভা অনুষ্ঠিত আত্রাই উপজেলার দরিদ্র ও অসুস্থ মানুষের মধ্যে মাননীয় সংসদ সদস্যের অনুদানের চেক প্রদান। অতি বৃষ্টিতে খুলনার চার জেলায় আট হাজার কৃষক ক্ষতিগ্রস্ত মাদকমুক্ত গোয়াইনঘাট গঠনে থানায় ঐক্য পরিষদের ১১ দফা স্মারকলিপি!

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়

reporter ​এনামুল হক,
calendar প্রকাশিত: ২১ জুলাই, ২০২৬, ২:৩০ অপরাহ্ণ

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ (চাটমোহর)-এর কর্মকর্তা ও কর্মচারীদের সাথে পাবনা-সিরাজগঞ্জ আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
​সোমবার (২০ জুলাই)বিকালে সমিতি প্রাঙ্গণে সংসদ সদস্য উপস্থিত হলে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার এবং সমিতি বোর্ডের সভাপতিসহ কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে উষ্ণ সংবর্ধনা ও বরণ করে নেন।
​পরবর্তীতে সমিতির বোর্ড রুমে অনুষ্ঠিত হয় মূল মতবিনিময় সভা। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভার আনুষ্ঠানিক কার্যক্রম সূচনা করা হয়। সমিতির অ্যাডমিন শাখার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেনারেল ম্যানেজার। তিনি সমিতির বর্তমান বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি, চলমান উন্নয়নমূলক প্রকল্প এবং প্রশাসনিক কার্যক্রমের সার্বিক চিত্র সংসদ সদস্যের সামনে তুলে ধরেন।
​সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা সমিতির সার্বিক পরিচালনায় সন্তোষ প্রকাশ করেন। তিনি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, “বিদ্যুৎ জনগণের মৌলিক সেবার অন্যতম। কোনো গ্রাহক যেন হয়রানির শিকার না হন এবং দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা পান, সেদিকে কঠোর দৃষ্টি রাখতে হবে।” সেবার মান আরও বৃদ্ধি করে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
​মতবিনিময় সভা শেষে সংসদ সদস্য সমিতি প্রাঙ্গণ ও এর বিভিন্ন শাখা পরিদর্শন করেন। পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন সাজানো ক্যাম্পাস দেখে তিনি গভীর সন্তোষ ও ভূয়সী প্রশংসা প্রকাশ করেন।
​উক্ত সভায় পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বোর্ডের অন্যান্য কর্মকর্তা, প্রকৌশলী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com