নুসরাত (৯)পঞ্চম শ্রেণির ছাত্রী,প্রতিদিনের যথা নিয়মে স্কুলের বই খাতা ও স্কুল ড্রেস পড়ে স্কুলে যাচ্ছে,পথিমধ্যে একটি ছোট্ট খাল,খালের উপরে সাঁকো, সাঁকো থেকে ভরাট খালের পানিত পড়ে ডবে যায়। সাঁতার না জানার কারনে নুসরাত তীর খুঁজে আর পাইনি। প্রত্যক্ষদর্শী সাথীরা বলে দিল নুসরাত পানিতে ডুবে গেছে। ঘটনা জানাজানি হলে লোকজন ছুটে এসে পানিতে তলিয়ে থাকা নুসরাতকে উদ্ধার করে মুলাদী স্বাস্থ্য কমপ্লেক্সে হসপিটালে নিয়ে আসেন নুসরাতের খালা অনিজা সহ আরো অন্যান্য আত্মীয়-স্বজন মিলে বেলা ১১:৩০ মিনিটে । দায়িত্ব রত ডাক্তার কাজী লোকমান হোসেন পলাশ বিভিন্নভাবে পরীক্ষা-নিরীক্ষা শেষে নুসরাতকে মৃত্যু ঘোষণা করেন। নুসরাতের বাবা নজরুল ইসলাম হাওলাদার, চর পৌক্ষা সৈদেরগাও, গাছুয়া ইউনিয়ন মুলাদী উপজেলা। সূত্র মতে জানা যায় নুসরাতের বাবা-মা ঢাকাতে নুসরাতের দাদাকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছেন। শিশু নুসরাতের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। সহপাঠী,শিক্ষক, আত্মীয়-স্বজন,অশ্রু সজল চোখে দেখা গেছে সবাইকে ।