1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
পাঠ্যক্রমের বাইরে শিক্ষার্থীদের মানসিক বিকাশে পটিয়ায় আল-হেরা ইসলামী একাডেমীর শিক্ষা সফর - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
গৌরীপুর পুলিশের অভিযানে ২০ জন চোর, ডাকাত ও ছিনতাইকারী গ্রেপ্তার কুবির পাঁচ অনুষদে নতুন ডিন নিয়োগ মুলাদী উপজেলায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপন ছাতকে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত আড়াইহাজারে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত। বগুড়ায় শিক্ষাখাতে কোটি টাকা বরাদ্দ, নগর প্রকল্প উদ্বোধন বাউফলে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত র‍্যালি ও আলোচনা সভায় গ্রামীণ উন্নয়নে সমবায়, কৃষি ও উদ্যোক্তা সৃষ্টির ওপর গুরুত্বারোপ ঠাকুরগাঁওয়ে আসান নগর আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাগ বিতরণ খুলনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

পাঠ্যক্রমের বাইরে শিক্ষার্থীদের মানসিক বিকাশে পটিয়ায় আল-হেরা ইসলামী একাডেমীর শিক্ষা সফর

reporter নিজস্ব প্রতিবেদক
calendar প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬, ৫:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রামের পটিয়ায় আল-হেরা ইসলামী একাডেমীর উদ্যোগে বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। প্রথম সাময়িক পরীক্ষা শেষে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও বিনোদনের লক্ষ্যে এ সফরের আয়োজন করা হয়। শনিবার (৪ জুলাই) আয়োজিত এ শিক্ষা সফরে শিক্ষার্থীরা চট্টগ্রাম চিড়িয়াখানা, ফয়েজ লেক ও পতেঙ্গা সমুদ্রসৈকত পরিদর্শন করে। সফরে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্যরা অংশ নেন। শিক্ষা সফরে উপস্থিত ছিলেন একাডেমির পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট জসীম উদ্দীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আরিফ উদ্দীন, অর্থ সম্পাদক মো. নুরুল আজিম সোহেল, প্রচার সম্পাদক মো. কানুন উদ্দীন, আল-হেরা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ী ওয়াসীম উদ্দিন, একাডেমির প্রধান পরিচালক প্রকৌশলী আবু ছালেক, সমাজসেবক ও মেডিকেল কর্মকর্তা মো. জমির উদ্দীন, ব্যাংকার ও অভিভাবক শফিকুল হাসান সবুজ এবং প্রধান শিক্ষক এইচ এম বেলাল উদ্দীন। এ ছাড়া শিক্ষা সফরে একাডেমির শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আয়োজকেরা জানান, পাঠ্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক বিকাশ, পারস্পরিক সৌহার্দ্য এবং বাস্তবভিত্তিক শিক্ষার অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতেই প্রতিবছর এ ধরনের শিক্ষা সফরের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com