1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
বগুড়ার গাবতলীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি শিক্ষার্থীদের মাঝে ফলজ চারা গাছ, ফুটবল ও খাতা-কলম বিতরণ- ছদ্মবশেী বোন পরিচয়ে জমি বিক্রির অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে। সংবাদ সম্মেলনে সুষ্ঠু তদন্তের দাবি বোনের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন লায়ন মনোয়ারা বেগম ময়মনসিংহে নৌযান শুমারি-২০২৬ বিষয়ক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত গোদাগাড়ী পৌরসভায় ড্রেন, সড়ক ও কালভার্ট নির্মাণকাজ দ্রুত গতিতে এগোচ্ছে মাওলানা আব্দুল কাইয়ুম ইসলামী আন্দোলন বাংলাদেশের নেত্রকোনা জেলা সভাপতি নির্বাচিত, এলাকাবাসীর প্রাণঢালা অভিনন্দন দৈনিক ঘোষণার সহ-সম্পাদক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন মোঃ শাফিউর রহমান কাজী পটিয়ায় ১০ দিনব্যাপী নারী উদ্যোক্তা ও বিক্রয় মেলা শুরু অপরাধের বিরুদ্ধে আপসহীন অবস্থান, সুনামগঞ্জে আস্থার প্রতীকে পরিণত হয়েছেন ওসি রতন শেখ পিপিএম রংপুর মেডিকেলে বড় পরিবর্তনের ঘোষণা: ২০ আইসিইউ বেড, সিসিটিভি, পুলিশ ক্যাম্প, দালালমুক্ত সেবার অঙ্গীকার

পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

reporter পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
calendar প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬, ৪:৪১ অপরাহ্ণ

খুলনার পাইকগাছায় আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(৩০ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং তা বাস্তবায়নের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে নিজ নিজ মতামত তুলে ধরেন।

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম এমদাদুল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, বিএনপি নেতা তুষার কান্তি মণ্ডল, জামায়াত নেতা অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, প্রেসক্লাব পাইকগাছা এর সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন।

এ ছাড়া ষোলআনা সমিতির সভাপতি জি এম শুকুরুজ্জামান, শিবির নেতা আব্দুল্লাহ আল মামুন, প্রভাষক আবু সাইদ, আবু সাবাহ, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, দেবাশীষ সরদার, রহিমা আক্তার শম্পা, আমিনুর রহমান লিটুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com