সাংবাদিকতায় সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে দৈনিক ঘোষণা পত্রিকার সহ-সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন বিশিষ্ট সাংবাদিক, সফল সংগঠক ও সমাজসেবক মোঃ শাফিউর রহমান কাজী।
সাংবাদিকতা পেশার প্রতি গভীর ভালোবাসা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সত্য ও ন্যায়ের পক্ষে নিরলসভাবে কাজ করার মাধ্যমে তিনি সহকর্মী, পাঠক ও শুভানুধ্যায়ীদের আস্থা অর্জন করেছেন। দায়িত্ব পালনের প্রতিটি ক্ষেত্রে তিনি সততা, ন্যায়নিষ্ঠা ও পেশাগত দক্ষতার পরিচয় দিয়ে আসছেন। সংবাদ সংগ্রহ, সম্পাদনা এবং প্রকাশনার বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে তাঁর আন্তরিকতা ও নিষ্ঠা প্রশংসিত হয়েছে।
মোঃ কাজী শাফিউর রহমান কাজীর জন্ম নেত্রকোনা জেলার মদন উপজেলার ৮ নম্বর ফতেপুর ইউনিয়নের ছত্রকোনা কাজীবাড়ির একটি সম্ভ্রান্ত ও সুপরিচিত পরিবারে। শৈশব থেকেই তিনি সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। একজন দক্ষ সংগঠক হিসেবে বিভিন্ন সামাজিক উদ্যোগে তাঁর সক্রিয় ভূমিকা স্থানীয় মানুষের কাছে প্রশংসিত।
দৈনিক ঘোষণার সম্পাদক ও প্রকাশক সাইদুর রহমান টেপা এবং প্রধান নির্বাহী সম্পাদক এ এস এম জহিরুল ইসলাম কাজী শাফিউর রহমান কাজীর নিষ্ঠা, কর্মদক্ষতা ও আন্তরিকতার ভূয়সী প্রশংসা করেন। তাঁরা তাঁর উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করেন এবং ভবিষ্যতেও সাংবাদিকতার মাধ্যমে দেশ, সমাজ ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য ফতেপুর ছত্রকোনা কেন্দ্রীয় বড় ঈদগাহ মাঠে ৪৮ বছর যাবত সুনামের সাথে ইমামতি করে আসছেন তিনি সরকারি প্রশিক্ষণপ্রাপ্ত একজন ইমাম ।
সহকর্মীদের মতে, শাফিউর রহমান কাজী একজন সৎ, বিনয়ী, পরিশ্রমী ও দায়িত্বশীল ব্যক্তি। তিনি সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন। তাঁর পেশাগত সততা ও মানবিক গুণাবলি তাঁকে সাংবাদিক সমাজে একজন সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সহকর্মী, শুভানুধ্যায়ী ও এলাকাবাসী তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, সাংবাদিকতার মাধ্যমে তিনি যেন দেশ ও জাতির কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন এবং তাঁর কর্মজীবন আরও সমৃদ্ধ ও সফল হোক।