৩০ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) দুপুর ১২টায় বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের উত্তর পার রানীর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বগুড়া জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিনের উদ্যোগে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিনের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ কর্মসূচিতে নিজ অর্থায়নে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা, শিক্ষা উপকরণ (খাতা ও কলম) এবং ক্রীড়া সামগ্রী (ফুটবল) বিতরণ করেন মিনহাজুল ইসলাম তুহিন।
অনুষ্ঠানে তিনি বলেন, নতুন প্রজন্মকে শিক্ষার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করাই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। প্রতিটি শিশুর হাতে একটি করে গাছ তুলে দিয়ে পরিবেশ রক্ষায় সচেতনতা বৃদ্ধি এবং লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি করাই এ কর্মসূচির লক্ষ্য।
এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম, সহকারী শিক্ষকবৃন্দ, ৬ নম্বর ওয়ার্ড উপস্থিত ছিলেন ৭২নং পার-রানীর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান জাহাঙ্গীর, ওয়ার্ড যুবদলের সভাপতি আশাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রনিফ রানা, শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি মাহবুবুর রহমান, সহ-সভাপতি রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান বাবু, সদস্য বেলাল হোসেন, জাহার আলী প্রাং, আব্দুল ওহেদ মোল্লা, মোন্তেজার সরকার, জব্বর সরকার, বাদশা সরকার, পিন্টু সরকার, খোকা সরকার, ছয়ফল সরকার, আফসার মণ্ডল, রতন প্রাং, মিজানুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত অতিথিবৃন্দ বলেন, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা, শিক্ষা উপকরণ ও ক্রীড়া সামগ্রী বিতরণের মতো এ ধরনের উদ্যোগ নতুন প্রজন।