1. masudkhan89@yahoo.com : Ghoshana Desk :
  2. zunayedafif18@gmail.com : Mahir Al Mahbub : Mahir Al Mahbub
  3. masudkhan89@gmail.com : Masud Khan : Masud Khan
  4. mstkfofa@gmail.com : Nx fhqt8p : Nx fhqt8p
  5. wpsvc_fkmdmu@gmail.com : wpsvc_fkmdmu :
  6. xtw18387+1aaa@outlook.com : xtw183871aaa :
পরিদর্শন কক্ষের ব্যয় নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে এমপি রোকন উদ্দিন বাবুলের ব্যাখ্যা - দৈনিক ঘোষণা
ব্রেকিং নিউজ :
পাটচাষে আগ্রহ হারাচ্ছেন হালুয়াঘাটের কৃষকেরা: অনাবৃষ্টি আর পানি সংকটে কমছে ‘সোনালী আঁশ’ রামগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি মো. রেজাউল করিম, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন নিশান ফরিদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,গ্রেপ্তার ৭ জমির আবাদ কমাই দিছি, চুরি কইরা খামু এহন বিরলে বহিরাগতদের হামলায় শিক্ষক লাঞ্ছনা: দোষীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ খুলনায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত টাঙ্গাইল ধনবাড়ীতে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ,ধর্ষক আব্দুল খালেকে দ্রুত গ্রেফতার এবং ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন নলডাঙ্গায় মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড ও জরিমানা পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ১ কুষ্টিয়ায় নৈশ প্রহরীদের বেঁধে সোনার দোকানসহ ৫ দোকানে ডাকাতি

পরিদর্শন কক্ষের ব্যয় নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে এমপি রোকন উদ্দিন বাবুলের ব্যাখ্যা

reporter ‎​জুবাইর আহমেদ খান রোহান
calendar প্রকাশিত: ২২ জুলাই, ২০২৬, ৫:৫৭ অপরাহ্ণ

লালমনিরহাট প্রতিনিধি আদিতমারী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষের সংস্কার ও ব্যয় সংক্রান্ত বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা দিয়েছেন লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. রোকন উদ্দিন বাবুল।
বুধবার (২২ জুলাই) সংসদ সদস্যের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সংবাদকে বিভ্রান্তিকর, অসম্পূর্ণ এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উপজেলা পরিষদে পরিদর্শন কক্ষ স্থাপন বা সংস্কারের ক্ষেত্রে কেবল ৬ লাখ টাকার বরাদ্দই একমাত্র অর্থের উৎস নয়। স্থানীয় সরকার বিভাগের ২১ এপ্রিল ২০২৬ তারিখের সরকারি নির্দেশনা অনুযায়ী উপজেলা প্রশাসনের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি), রাজস্ব খাত কিংবা অন্য বৈধ উৎস থেকেও এ ধরনের উন্নয়ন ব্যয় নির্বাহ করা যায়। সেই বিধান অনুসরণ করেই আদিতমারী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষের সংস্কার ও উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে দাবি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংবাদে ব্যবহৃত ছবিটি আদিতমারী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষের নয়; বরং সেটি সংসদ সদস্যের ব্যক্তিগত বাসভবনে তোলা। প্রকৃত পরিদর্শন কক্ষের পরিবর্তে অন্য স্থানের ছবি ব্যবহার করায় সংবাদটি বিভ্রান্তিকর হয়েছে বলে দাবি করা হয়।

এতে আরও বলা হয়, পরিদর্শন কক্ষে ব্যবহৃত আসবাবপত্র দেশের একটি স্বনামধন্য প্রতিষ্ঠানের সরবরাহকৃত এবং অনুমোদিত প্রাক্কলন ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে ক্রয় করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রকাশিত সংবাদে ‘অনিয়ম’ ও ‘আত্মসাৎ’-এর মতো গুরুতর অভিযোগের ইঙ্গিত দেওয়া হলেও এর পক্ষে কোনো সরকারি তদন্ত প্রতিবেদন, নিরীক্ষা প্রতিবেদন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পর্যবেক্ষণ উপস্থাপন করা হয়নি।
এ কারণে সংশ্লিষ্ট গণমাধ্যমকে সরকারি নথিপত্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে প্রকাশিত সংবাদের প্রয়োজনীয় সংশোধনী প্রকাশেরও অনুরোধ জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে সংসদ সদস্য মো. রোকন উদ্দিন বাবুল জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে বিভ্রান্ত না হয়ে সরকারি নথিপত্র ও প্রকৃত তথ্য যাচাই করে বিষয়টি মূল্যায়ন করা উচিত।

 

Please Share This Post in Your Social Media

একই রকম সংবাদ
© সকল স্বত্ব দৈনিক ঘোষণা অনলাইন ভার্শন কর্তৃক সংরক্ষিত
Site Customized By NewsTech.Com